রোয়াংছড়িতে যুবসমাজের সঙ্গে জেলা পরিষদ সদস্য মাওসেতুং তঞ্চঙ্গ্যার মতবিনিময়

সাথোয়াই অং মারমা, রোয়াংছড়ি প্রতিনিধি, বান্দরবানঃ
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫৪ পিএম
শেয়ার করুন:
রোয়াংছড়িতে যুবসমাজের সঙ্গে জেলা পরিষদ সদস্য মাওসেতুং তঞ্চঙ্গ্যার মতবিনিময়

বান্দরবানের রোয়াংছড়িতে এলাকার সার্বিক উন্নয়ন ও তরুণদের সম্ভাবনাকে কাজে লাগানোর প্রত্যয়ে যুবসমাজের সঙ্গে এক প্রাণবন্ত মতবিনিময় সভা করেছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মাওসেতুং তঞ্চঙ্গ্যা।

শনিবার (১২ সেপ্টেম্বর) ওয়াগয় পাড়াস্থ মাওসেতুং তঞ্চঙ্গ্যার রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় এলাকার অবকাঠামোগত ও সামাজিক উন্নয়ন, যুবসমাজের নানাবিধ সমস্যা, মাদকবিরোধী সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় উপস্থিত তরুণ-তরুণীরা এলাকার সার্বিক উন্নয়নে তাদের বিভিন্ন গঠনমূলক মতামত ও প্রত্যাশা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ সদস্য মাওসেতুং তঞ্চঙ্গ্যা বলেন, “তরুণরাই আগামী দিনের চালিকাশক্তি। এলাকার টেকসই উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে যুবসমাজকে সাথে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। মাদকমুক্ত সমাজ গঠন ও যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

মতবিনিময় সভায় স্থানীয় যুবসমাজের বিভিন্ন স্তরের তরুণ-তরুণী ছাড়াও উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মংহাইনু মারমা, বিএনপি নেতা চিত্ত তঞ্চঙ্গ‍্যা, সাবেক ইউপি সদস্য গান্ধিলাল তঞ্চঙ্গ‍্যা এবং বর্তমান ইউপি সদস্য অংশৈচিং মারমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।