এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর অংশ হিসেবে পিরোজপুরে শুরু হয়েছে তিন মাসব্যাপী সমন্বিত ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ঢাকায় আয়োজিত কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশব্যাপী এই অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় এই কর্মসূচিতে সরাসরি যুক্ত হন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সর্বস্তরের প্রতিনিধিরা। কেন্দ্রীয় উদ্বোধন শেষে একযোগে পুরো জেলায় মাঠপর্যায়ের পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়।
পিরোজপুর প্রান্তের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন এবং সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান। এ ছাড়াও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
ভিডিও কনফারেন্স শেষে অতিথিবৃন্দ ও অংশগ্রহণকারীরা সরাসরি পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। অভিযানকালে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল শনাক্ত করে তা ধ্বংস করা হয়। একই সঙ্গে জমে থাকা পানি অপসারণ এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা বাস্তবায়নে এখন থেকে প্রতি শনিবার জেলার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি এডিস মশার বিস্তার রোধে সাধারণ মানুষকে সচেতন করতে মাইকিং, লিফলেট বিতরণ, পথসভা ও প্রচার-প্রচারণামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।
প্রশাসন ও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কেবল সরকারি উদ্যোগ নয়, সাধারণ নাগরিকের স্বতঃস্ফূর্ত ও সচেতন অংশগ্রহণের মাধ্যমেই একটি পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত পিরোজপুর গড়ে তোলা সম্ভব।
এপ্রিল ৩০, ২০২৫
এপ্রিল ১৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
পিরোজপুর | ১২ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১২ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।