এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের লামায় লামা রাবার ইন্ডাস্ট্রি লিঃ-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ ও স্থানীয়দের স্বাস্থ্যঝুঁকি সংক্রান্ত অভিযোগ উঠেছে। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে লামা রাবার ইন্ডাস্ট্রি লিঃ-এর বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, "সরই ইউনিয়নের আন্দারি খালের উৎপত্তিস্থলে রাবার প্রসেসিং ফ্যাক্টরি স্থাপনের কাজ শুরু হয়েছে, যা স্থানীয় কৃষি ও মৎস্য চাষের জন্য হুমকিস্বরূপ। এছাড়া খালের পানি দূষণের আশঙ্কাও রয়েছে।"
তবে লামা রাবার ইন্ডাস্ট্রি লিঃ-এর পক্ষ থেকে জানানো হয়, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তাদের দাবি, অভিযোগের ভিত্তিতে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থল পরিদর্শন করে কোনো রাবার প্রসেসিং প্রযুক্তির অস্তিত্ব পাননি। সাংবাদিকদের প্রতিবেদনে উঠে আসে, সেখানে শুধুমাত্র রাবারের পুরনো ও নতুন কিছু নার্সারি রয়েছে এবং আশপাশে কোনো বসতি নেই।
এদিকে, স্থানীয়দের অভিযোগ, কোয়ান্টাম ফাউন্ডেশন গত তিন দশকে ব্যাপকহারে পাহাড় কেটে পরিবেশের ক্ষতি করেছে। সরই লম্বা খোলা ও রহমত খোলার অনেক বাসিন্দার অভিযোগ, "কোয়ান্টাম ফাউন্ডেশন পাহাড় কেটে বিশাল এলাকা দখল করেছে, যার ফলে স্থানীয় ত্রিপুরা ও মুরুং জনগোষ্ঠীর জীবনযাত্রায় সংকট তৈরি হয়েছে।"
স্থানীয়রা আরও অভিযোগ করেন, কোয়ান্টাম ফাউন্ডেশনের কর্মকাণ্ডের ফলে ঝিরি-ছড়াগুলোর পানির প্রবাহ ব্যাহত হয়েছে এবং কিছু জায়গায় পানির উৎস সম্পূর্ণ ভরাট হয়ে গেছে। অভিযোগ রয়েছে, বিভিন্ন সময়ে প্রশাসনের কিছু মহল এই কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়েও রহস্যজনকভাবে নীরব থেকেছে।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্টদের দাবি, দ্রুত তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা প্রয়োজন।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
এশিয়া | ৫ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ৫ অক্টোবর, ২০২৬
ক্রিকেট | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।