রোয়াংছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড বসতঘর পুড়ে ছাই

সাথোয়াই অং মারমা, রোয়াংছড়ি প্রতিনিধি, বান্দরবানঃ
২৩ অক্টোবর, ২০২৬ ২:১০ পিএম
শেয়ার করুন:
রোয়াংছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড বসতঘর পুড়ে ছাই

বান্দরবানের রোয়াংছড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘরসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রোয়াংছড়ি সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রোয়াংছড়ি নতুন পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। 

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক কংচাই মারমা (৬৩) জানান, সকালে তিনি ঘরে রান্না করে খাবার খেয়ে দৈনন্দিন কাজে বের হন। কাজ শেষ করে ফেরার আগেই সকাল সাড়ে ১০টার দিকে তাঁর বাড়িতে আগুন লাগার খবর পান। রান্নাঘরের চুলার আগুন থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় ঘরের কোনো মালামালই উদ্ধার করা সম্ভব হয়নি। চোখের পলকেই আগুনে সব পুড়ে ছাই হয়ে ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

এদিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।