এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সিলেটে আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে হাম। পরিস্থিতি এখন ভয়াবহ রূপ নিয়েছে। গত এক সপ্তাহে চিকিৎসাধীন অবস্থায় ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই প্রাদুর্ভাবে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জনে। প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা, যার ফলে সিলেটের হাসপাতালগুলোতে তিল ধারণের জায়গা নেই।
হাসপাতালের চিত্র ও শয্যা সংকট:
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ১২২ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) এখন শুধুই আক্রান্ত শিশুদের আর্তনাদ। শয্যা সংকটের কারণে শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের চিত্র আরও করুণ। সেখানে একটি বেডেই দুই থেকে তিন জন শিশুকে চিকিৎসা নিতে হচ্ছে। অসুস্থ সন্তানদের নিয়ে মেঝেতে বা বারান্দায় অবস্থান করছেন অনেক অভিভাবক।
অভিযোগ রয়েছে হাসপাতালের ব্যবস্থাপনা নিয়েও। স্বজনদের দাবি, শয্যা সংকটের পাশাপাশি হাসপাতালের পরিবেশ ও পরিচ্ছন্নতার অভাব রোগীদের ভোগান্তি আরও বাড়িয়ে দিচ্ছে।
কর্তৃপক্ষের বক্তব্য:
রোগীর এই অস্বাভাবিক চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর ফারুক জানান, পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ইতোমধ্যে আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে এবং আইসিইউ বেড বাড়ানোর চেষ্টা চলছে। তবে ধারণক্ষমতার চেয়ে রোগীর সংখ্যা কয়েক গুণ বেশি হওয়ায় সেবা দিতে বেগ পেতে হচ্ছে।
প্রতিরোধের উপায় ও টিকাদান:
সিলেট স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ নুরে আলম শামীম জানান, হাম নিয়ন্ত্রণে সবচেয়ে কার্যকর উপায় হলো নিয়মিত টিকাদান। সংক্রমণ ও মৃত্যুহার কমাতে হাম-রুবেলা টিকা নিশ্চিত করার বিকল্প নেই। কোনো শিশু যেন এই কর্মসূচির বাইরে না থাকে, তা নিশ্চিত করতে তারা কাজ করছেন।
বিশেষজ্ঞদের মতে, সিলেটে হামের এই মহামারি রুখতে দ্রুত কার্যকর পদক্ষেপ ও গণসচেতনতা বৃদ্ধি করা জরুরি, অন্যথায় পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
জুলাই ১৯, ২০২৬
মে ২২, ২০২৬
জুন ২৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।