এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সিলেট বিভাগে আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়েছে হাম ও নিউমোনিয়া। উদ্ভূত পরিস্থিতিতে গত শুক্রবার (২২ মে) একদিনেই হামের উপসর্গ ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। সিলেটে হামের উপসর্গে একদিনে এত শিশুর মৃত্যুর ঘটনা এটিই প্রথম বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
হাসপাতালে রোগীর চাপ ও মৃত্যুর পরিসংখ্যান
শুক্রবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শিশুগুলোর মৃত্যু হয়।
নিহত শিশুরা হলো—সিলেটের শাহপরাণ এলাকার আরাবি আহমদ (১ বছর ৩ মাস), সুনামগঞ্জের ছাতকের আলী আফসান (৬ মাস ২৭ দিন), মৌলভীবাজারের নাফি ইসলাম (৫ মাস ১৭ দিন) এবং সুনামগঞ্জের দিরাইয়ের নিলয় রায় (৬ মাস ১০ দিন)।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চলতি বছরে সিলেট বিভাগে হাম ও এর উপসর্গে এখন পর্যন্ত মোট ৫১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাব টেস্টে ৪ জনের হাম নিশ্চিত হওয়া গেছে, বাকি ৪৭ জন মারা গেছেন হামের উপসর্গ নিয়ে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৯৫ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন রয়েছে, যার ফলে হাসপাতালগুলোতে রোগীর চাপ ক্রমাগত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৩ জন আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
হামের বর্তমান পরিস্থিতি
১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ল্যাব টেস্টে ১৫৮ জনের হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে ৮৪ জন, সিলেটে ৪২ জন, মৌলভীবাজারে ১৬ জন এবং হবিগঞ্জে ১৬ জন (যার মধ্যে ২ জন রুবেলা আক্রান্ত) রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের পদক্ষেপ
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, 'হামের সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। মাঠ পর্যায়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আক্রান্তদের দ্রুততম সময়ের মধ্যে উন্নত চিকিৎসার আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।'
আগস্ট ৯, ২০২৬
মে ২২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।