এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পটুয়াখালীতে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের এক যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পরিবহনকালে প্রায় ২৩ লাখ ১০ হাজার টাকা মূল্যের এই মৎস্য সম্পদ উদ্ধার করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, রোববার (১০ মে) দিবাগত রাত ১টার দিকে পটুয়াখালী সদর থানাধীন টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ তল্লাশি চৌকি বসানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে দুটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ দল। তল্লাশিকালে বাস দুটি থেকে ৩ হাজার ৫০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ এবং ৮০০ কেজি জাটকা জব্দ করা হয়।
উল্লেখ্য, সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও বংশবৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে সরকার প্রতি বছরের মতো এবারও ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সমুদ্রে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে। এই নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে উপকূলীয় অঞ্চলে নিয়মিত অভিযান পরিচালনা করছে প্রশাসন।
জব্দকৃত মাছগুলো পরবর্তীতে পটুয়াখালী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা এবং দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের মৎস্য সম্পদ রক্ষায় এবং সরকারের এই মহৎ উদ্যোগ সফল করতে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।