এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দীর্ঘদিন ধরে জলশূন্য পড়ে থাকা মরা খালের বুকে জোয়ার এনে দিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। তাঁর হাতের কোদালের প্রথম কোপেই কৃষকের মুখে হাসি ফুটল আলফাডাঙ্গায়। আর সেই মঞ্চে দাঁড়িয়েই তিনি ঘোষণা দিলেন— আলফাডাঙ্গাকে গড়ে তোলা হবে দেশের অন্যতম স্মার্ট জনপদ। পাবলিক লাইব্রেরি, শিল্পকলা একাডেমি, স্কুলের টয়লেট, পাবলিক টয়লেট, রাস্তাঘাট ও স্মার্ট শিক্ষা সবই হবে পর্যায়ক্রমে।
রোববার (১০ মে ২০২৬) সকাল ১০টার দিকে এক উৎসবমুখর পরিবেশে প্রকল্পের ফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন করা হয়। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বড়ভাগ দক্ষিণপাড়া সুইচগেইট থেকে মিলন শেখের বাড়ি পর্যন্ত ৫৬০ মিটার খাল পুনঃখননের জন্য মোট বরাদ্দ ২০ লাখ ৬৫ হাজার ৩৮৫ টাকা, যার মধ্যে শ্রমিক মজুরি ১০ লাখ ৭৭ হাজার ৪৩৫ টাকা। খাল পুনঃখনন কাজের এই ঐতিহাসিক উদ্বোধন দেশব্যাপী নদী-খাল পুনরুদ্ধার মহাপরিকল্পনারই অংশ।
প্রতিমন্ত্রী নিজ হাতে কোদাল তুলে মাটি কাটতেই উল্লাসে ফেটে পড়ে উপস্থিত হাজারো জনতা। এলাকাবাসীর বিশ্বাস, মরা খালে জোয়ার মানেই কৃষকের ঘরে সোনালি ফসল। এরপর উন্মুক্ত প্যান্ডেলে শুরু হয় আলোচনা সভা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী।
প্রধান অতিথির ভাষণে প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেন, মরা খালে আজ জোয়ার এসেছে। এই জোয়ারে ভেসে যাবে জলাবদ্ধতার অভিশাপ। খালে পানি এলে কৃষকের মুখে হাসি ফুটবেই। খাল আমাদের গ্রামের শিরা-উপশিরা। খাল বাঁচলে কৃষি বাঁচবে, মাছের ঘের ভরে উঠবে।
আলফাডাঙ্গার উন্নয়ন রূপরেখা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, আলফাডাঙ্গাকে আমরা স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলব। এখানে আধুনিক পাবলিক লাইব্রেরি হবে, শিল্পকলা একাডেমি হবে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জরাজীর্ণ টয়লেট পুনর্নির্মাণ করা হবে। হাট-বাজার ও জনবহুল স্থানে আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ হবে। রাস্তাঘাট, ড্রেন, কালভার্টসহ নানামুখী উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে। কোনো গ্রাম, কোনো মানুষ উন্নয়ন থেকে বাদ যাবে না।
শিক্ষায় সরকারের যুগান্তকারী ঘোষণা তুলে ধরে প্রতিমন্ত্রী আরও বলেন, “ইতিমধ্যে আমাদের সরকার ঘোষণা দিয়েছে দেশের প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ব্যাগ ও স্কুল ড্রেস দেওয়া হবে। শুধু তাই নয়, মেয়ে শিক্ষার্থীদের ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে পড়ার সুযোগ করে দিয়েছে সরকার। আলফাডাঙ্গার কোনো মেয়ে টাকার অভাবে পড়া বন্ধ করবে না।
বিশেষ অতিথি ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. মো. ইলিয়াস মোল্লা বলেন, মরা খালে জোয়ার আসার মতোই উন্নয়নের জোয়ার আসবে আলফাডাঙ্গায়। এই উন্নয়নের সুফল দলমত নির্বিশেষে সবাই ভোগ করবে।
কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বলেন, যে খাল দিয়ে একসময় নৌকা চলত, সে খাল শুকিয়ে কৃষকের চোখের পানিও শুকিয়েছিল। আজকের এই জোয়ারে কৃষকের মুখে আবার হাসি ফুটবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত জানান, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি প্রকল্পের আওতায় কাজটি হচ্ছে।
উদ্বোধন শেষে দুপুরে আলফাডাঙ্গা থানা পুলিশ প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। এরপর উপজেলা মাল্টিপারপাস হলে সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, পৌর বিএনপির সভাপতি রিপন, সাধারণ সম্পাদক নুর জামান খসরু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব, জামায়াতে ইসলামীর নায়েবে আমির এস. এম. রিদওয়ানুন্নবী, সেক্রেটারি এস. এম. হাফিজুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুধী সমাজ।
অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন প্রধান অতিথিকে। আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক অবস্থানে ছিল পুলিশ।
এপ্রিল ১৯, ২০২৬
জুন ২৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
কুমিল্লা | ২৫ জুন, ২০২৬
ফরিদপুর | ২৫ জুন, ২০২৬
পিরোজপুর | ২৪ জুন, ২০২৬
ফরিদপুর | ২৪ জুন, ২০২৬
নওগাঁ | ২৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।