এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
২০২৪ সালের জুলাই মাসে পরিকল্পিতভাবে ছাত্র-জনতাকে গুম, খুন ও নির্বিচারে গ্রেপ্তারের মাধ্যমে গণঅভ্যুত্থানের মূল নকশা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাই তৈরি করেছিলেন বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
গত বৃহস্পতিবার (২ জুলাই) একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
ভুল পদক্ষেপেই গণঅভ্যুত্থানের জন্ম
টকশোতে দেওয়া বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু দাবি করেন, ছাত্র আন্দোলনটি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের দাবির মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু তৎকালীন সরকারের ভুল সিদ্ধান্ত এবং অতিমাত্রায় দমনপীড়নই এটিকে এক দফার গণঅভ্যুত্থানে রূপ দিতে বাধ্য করে।
তিনি বলেন, "গণঅভ্যুত্থানের ডিজাইন শেখ হাসিনাই করেছেন। একটা পর্যায় পর্যন্ত ছাত্রদের আন্দোলনটা তাদের নিজেদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু বারবার যখন বলা হচ্ছিল এটার পেছনে বিএনপি-জামায়াত আছে, তখন নির্বিচারে রাজনৈতিক দলের নেতাকর্মীদের গ্রেপ্তার শুরু হয়। আমি নিজে সে সময় জেলখানায় দেখেছি বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে কীভাবে গ্রেপ্তার করা হয়েছে।" তৎকালীন সরকার সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনের সঙ্গে গুলিয়ে ফেলে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছিল বলে তিনি মন্তব্য করেন।
আন্দোলনের গতিপথ বদলে দেওয়া ঘটনাগুলো
এবি পার্টির চেয়ারম্যান আরও উল্লেখ করেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের নির্মম হত্যাকাণ্ড এবং সাঁজোয়া যান (এপিসি) থেকে রক্তাক্ত আসাবুল ইয়ামিনকে রাস্তায় ফেলে দেওয়ার দৃশ্য দেশের মানুষকে স্তম্ভিত ও ক্ষুব্ধ করেছিল। এর পাশাপাশি মীর মাহফুজুর রহমান মুগ্ধর মতো তরুণদের আত্মত্যাগ আন্দোলনের গতিপথকে সম্পূর্ণ বদলে দেয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।