এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দুই নারী শিক্ষার্থীর গোপনে ছবি তোলার অভিযোগে ধামরাই উপজেলা যুবদলের এক সাবেক নেতাকে আটক করা হয়েছিল। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত স্বীকারোক্তি ও মুচলেকা দিয়ে তিনি মুক্তি পান।
বৃহস্পতিবার (২ জুলাই) রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এই ঘটনা ঘটে।
অভিযুক্ত দেবাশীষ চৌধুরী ঢাকার ধামরাই উপজেলার বাসিন্দা এবং ধামরাই উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। ঘটনার সময় তিনি জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজার সঙ্গে ক্যাম্পাসে এসেছিলেন বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কার্যালয় সূত্রে জানা যায়, বটতলায় খাওয়া-দাওয়া শেষে দুই নারী শিক্ষার্থীর গোপনে ছবি তোলার সময় দেবাশীষ চৌধুরীকে আটক করা হয়। এ সময় তার ও সঙ্গে থাকা ব্যক্তির কাছ থেকে দুটি বিয়ার উদ্ধার করা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে বিয়ার দুটি ধ্বংস করা হয়।
নিরাপত্তা কার্যালয়ে দেওয়া লিখিত স্বীকারোক্তিতে দেবাশীষ চৌধুরী নিজের অপরাধ স্বীকার করে বলেন, “আমি বটতলায় খাওয়া-দাওয়া করার পর কিছু মেয়ের গোপনে ছবি তুলেছি। এই ছবিগুলো তোলা আমার ঠিক হয়নি। আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আর কখনো আমি ছবি তুলতে এই ক্যাম্পাসে আসব না। এমনকি পুরো বাংলাদেশেও আর কখনো কারও অনুমতি ছাড়া ছবি তুলব না।”
এই বিষয়ে জানতে চাওয়া হলে জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা কোনো মন্তব্য করতে রাজি হননি।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অভিযুক্ত ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থীর সঙ্গে বটতলায় এসেছিলেন। সেখানে দুই নারী শিক্ষার্থীর গোপনে ছবি তোলার অভিযোগ ওঠার পর তাকে নিরাপত্তা কার্যালয়ে আনা হয়। পরবর্তীতে তিনি শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন এবং ভবিষ্যতে আর কখনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করবেন না বলে অঙ্গীকার করেছেন। একই সঙ্গে তার ব্যবহৃত গাড়িটিও আর ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। এসব শর্তে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।”
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৭ আগস্ট, ২০২৬
ভারত | ১৭ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ১৭ আগস্ট, ২০২৬
হলিউড | ১৭ আগস্ট, ২০২৬
বিনোদন | ১৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।