এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেশত্যাগে সহায়তার বিনিময়ে বড় অঙ্কের টাকা নেওয়ার অভিযোগকে সম্পূর্ণ ‘প্রোপাগান্ডা ও গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এই ধরনের দাবিকে ‘পাগলের প্রলাপ’ আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এই তরুণ রাজনৈতিক সংগঠক।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাক্টিভিস্ট মীর জাহানের ছড়ানো এমন এক গুরুতর অভিযোগের জবাবে তিনি এই মন্তব্য করেন।
সারজিস আলম জানান, মীর জাহান নামের একজন অ্যাক্টিভিস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছিলেন যে—সারজিস আলমের সরাসরি সহায়তায় এবং তাঁর নিজস্ব গাড়িতে করে ওবায়দুল কাদেরকে সীমান্ত পার করে দেওয়া হয়েছে। তবে পরবর্তী সময়ে ওই অ্যাক্টিভিস্ট নিজেই তাঁর পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে (ডিলিট) নেন।
এই প্রসঙ্গে সাক্ষাৎকারে সারজিস আলম বলেন, “আমি নিজে সোশ্যাল মিডিয়ায় ওনার পোস্টে গিয়ে কমেন্ট করেছিলাম—আপনি যদি এই তথ্য প্রমাণ করতে পারেন, তবে আমি রাজনীতি তো ছেড়েই দেব, পাশাপাশি যেকোনো শাস্তি মাথা পেতে নেব। একটা মানুষ কতটা মাদকাসক্ত হলে এই ধরনের পাগলের প্রলাপ বকতে পারে? ওবায়দুল কাদেরকে পার করার জন্য আমি ব্যবস্থা করব?”
তিনি আরও বলেন, “ওবায়দুল কাদেরের কি মাথা নষ্ট হয়ে গেছে যে সে আমাদের কাছে সাহায্য চাইতে আসবে? মীর জাহান তাঁর পোস্টে আরও দাবি করেছিলেন যে, এই প্রক্রিয়ায় নাকি সেনাপ্রধানও যুক্ত ছিলেন। এখন আপনারাই বলুন, ওবায়দুল কাদের আর আর্মি চিফের কি এতই আকাল পড়েছে যে আমার গাড়ির সাহায্য নিতে হবে?”
গণঅভ্যুত্থানের স্মৃতি স্মরণ করে সারজিস বলেন, “যে সেনাপ্রধান একটি পুরো প্রতিষ্ঠানের প্রধান হিসেবে ৫ আগস্ট যদি গুলি চালানোর নির্দেশ দিতেন, তাহলে তো ছাত্র-জনতার অভ্যুত্থানটা অন্য দিকেও মোড় নিতে পারত। সেই সেনাপ্রধানের সঙ্গে ওবায়দুল কাদের এখন আবার একসঙ্গে কাজ করবেন; এটি সম্পূর্ণ একটি অপ্রাসঙ্গিক ও কাল্পনিক আলোচনা।”
নিজের রাজনৈতিক অভিজ্ঞতা তুলে ধরে এই তরুণ ছাত্রনেতা বলেন, “বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এসে অনেক নতুন কিছু দেখছি। এখানে অনেক প্রোপাগান্ডা হয়েছে, অনেক গুজব ছড়ানো হয়েছে। এটিও তেমনই একটি সস্তা অপপ্রচার।”
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ১৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৭ আগস্ট, ২০২৬
জাতীয় | ১৭ আগস্ট, ২০২৬
জাতীয় | ১৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।