এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে নির্মমভাবে নিহত হয়েছেন ফিলিস্তিন জাতীয় ফুটবল দলের গোলরক্ষক সেলিম আল-আশকার (৩২)। মাত্র পাঁচ মাস আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই ফুটবলার প্রথম সন্তানের মুখ দেখার আগেই চিরবিদায় নিলেন।
ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএফএ) বিবৃতির বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এই তথ্য নিশ্চিত করেছে।
প্রথম সন্তানের মুখ দেখা হলো না সেলিমের
পারিবারিক সূত্রে জানা গেছে, মাত্র পাঁচ মাস আগে বিয়ে করেছিলেন সেলিম আল-আশকার। বর্তমানে তাঁর স্ত্রী সন্তানসম্ভবা। প্রথম সন্তানের পৃথিবীতে আসার অপেক্ষায় দিন গুনছিলেন এই দম্পতি। কিন্তু অনাগত সন্তানের মুখ দেখার আগেই ইসরায়েলি বুলেটে প্রাণ হারাতে হলো জাতীয় দলের এই গোলরক্ষককে। তাঁর এমন অকাল ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন এবং ক্রীড়াঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ফুটবল অ্যাসোসিয়েশনের ক্ষোভ ও উদ্বেগ
ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ) জানিয়েছে, দখলদার ইসরায়েলি বাহিনীর সরাসরি গুলিতে মাঠের এই তারকা ফুটবলার প্রাণ হারিয়েছেন। পিএফএ আরও উল্লেখ করেছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলি বর্বরতায় এ পর্যন্ত ১ হাজারেরও বেশি ফিলিস্তিনি ক্রীড়াবিদ প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে সেলিম আল-আশকার অন্যতম।
জুলাই ১, ২০২৬
সেপ্টেম্বর ১০, ২০২৬
জুন ১৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
ঢাকা | ২ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২ অক্টোবর, ২০২৬
মাগুরা | ২ অক্টোবর, ২০২৬
বরিশাল | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।