এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের সদস্যদের দেখতে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
আজ রোববার (১০ মে) দুপুর ১২টার দিকে তিনি বার্ন ইনস্টিটিউটে পৌঁছান। সেখানে তিনি চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দগ্ধদের স্বজনদের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "গৃহকর্তা যখনই দিয়াশলাই দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করেছেন, মুহূর্তের মধ্যে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। শিশুসহ পরিবারের পাঁচজন সদস্যই দগ্ধ হয়েছেন এবং তাদের প্রত্যেকের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে।"
বিস্ফোরণের কারণ ও ভয়াবহতা নিয়ে মন্ত্রী জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী দুর্ঘটনার সময় ঘরটির দরজা ও জানালা সব বন্ধ ছিল। আবদ্ধ ঘরে গ্যাস জমে থাকায় আগুনের তীব্রতা ও ক্ষয়ক্ষতির পরিমাণ বহুগুণ বেড়ে গেছে। তিনি আরও বলেন, "চিকিৎসকরা দগ্ধদের জীবন বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চিকিৎসায় যেন কোনো ব্যাঘাত না ঘটে সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারের যেকোনো আর্থিক প্রয়োজনে সরকার পাশে থাকবে।"
গ্যাস ব্যবহারে সচেতনতার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে বারবার সচেতনতামূলক বার্তা দেওয়া সত্ত্বেও অসতর্কতার কারণে এমন দুর্ঘটনা ঘটছে। যারা গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন, তারা যেন সিলিন্ডারটি ঘরের বাইরে রাখেন। চুলা জ্বালানোর আগে অবশ্যই দরজা-জানালা খুলে ঘরে বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে এবং কোথাও লিকেজ আছে কি না তা নিয়মিত পরীক্ষা করতে হবে।"
সরকারি লাইনের গ্যাস ব্যবহারকারীদের সতর্ক করে তিনি বলেন, সংযোগ নেওয়ার সময় এবং নিয়মিত বিরতিতে লাইন পরীক্ষা করা জরুরি। অনেক পরিবার চুলা বা কিচেন স্ল্যাবের নিচে সিলিন্ডার রাখেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
মন্ত্রী আরও জানান, গ্যাস বিস্ফোরণ রোধে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী দুই-এক দিনের মধ্যে একটি আন্তঃমন্ত্রণালয় সভা আহ্বান করা হবে। পাশাপাশি গ্যাস সরবরাহকারী কোম্পানিগুলোর মাধ্যমে নিয়মিত লিকেজ পরীক্ষার বিষয়েও কড়াকড়ি আরোপের পরামর্শ দেন তিনি।
মে ২০, ২০২৬
জুন ১৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
কুমিল্লা | ২৫ জুন, ২০২৬
ফরিদপুর | ২৫ জুন, ২০২৬
পিরোজপুর | ২৪ জুন, ২০২৬
ফরিদপুর | ২৪ জুন, ২০২৬
নওগাঁ | ২৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।