এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে শহীদ সুফি নাট্যচক্র ও শিল্পী পরিবারের উদ্যোগে বাংলা নববর্ষ পালন করা হয়েছে। এ
উপলক্ষে আজ মঙ্গলবার উক্ত সংগঠনের উদ্যোগ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে পহেলা বৈশাখের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ সুফি নাট্যচক্রের সহ-সভাপতি ডা. হাফিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সুফি নাট্যচক্রের সিনিয়র সদস্য ইউনুস আলী প্রামানিক, দিলীপ কুমার দাস, লেখক হাফিজ ভূঁইয়া, দুলাল মিয়া, শিল্পী পরিবার ফরিদপুর জেলার সদস্য সচিব মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক সেকেন্দার আলী শেখ, সদস্য পপি রানী সাহা ও প্রতিমা রানী সেনসহ শিল্পী পরিবার ফরিদপুর জেলার অন্যান্য শিল্পীবৃন্দ।
অনুষ্ঠানে বাংলা নববর্ষের তাৎপর্য নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয় এবং পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা পরিবেশন করেন অংশগ্রহণকারী শিল্পীরা। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য লালনে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহীদ সুফি নাট্যচক্রের সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ।
এপ্রিল ১৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফুটবল | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৩১ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৩১ আগস্ট, ২০২৬
মাগুরা | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।