এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিরোধী দলের পক্ষ থেকে ছায়া মন্ত্রিসভা (শ্যাডো ক্যাবিনেট) গঠনের যে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ কথা জানান।
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ প্রক্রিয়া নিয়ে কথা বলতে গিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন কমিশনের হাতে জাতীয় সংসদ ও রাষ্ট্রপতি নির্বাচনের ম্যান্ডেট রয়েছে। বর্তমানে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সাংবিধানিক নিয়ম অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাতে পারেন। সেই ধারাবাহিকতায় আগামীকাল মঙ্গলবার সিইসি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন।
তবে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ প্রসঙ্গে তিনি ভিন্ন মত পোষণ করেন। তিনি বলেন, দেশের বিদ্যমান সংবিধানে সংবিধান সংস্কার পরিষদকে শপথ পড়ানোর কোনো এখতিয়ার সিইসির নেই। যদি সংবিধান সংশোধন করে বিষয়টি অন্তর্ভুক্ত করা হয় এবং শপথ পড়ানোর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নির্ধারিত হন, তবেই সংস্কার পরিষদের শপথ গ্রহণ সম্ভব হতে পারে।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বর্তমানে প্রতিটি ক্ষেত্রেই বড় ধরনের চ্যালেঞ্জ বিদ্যমান। অর্থনীতি, শিক্ষা ও চিকিৎসাসহ দেশের গুরুত্বপূর্ণ সব কাঠামো প্রায় ভেঙে পড়েছে।
নতুন মন্ত্রিসভা গঠন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমীর খসরু জানান, মন্ত্রীদের মধ্যে কে কোন দপ্তরের দায়িত্ব পাচ্ছেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত কিছু জানা যায়নি।
জুলাই ২৯, ২০২৬
মার্চ ৫, ২০২৬
ফেব্রু ১৬, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৯ আগস্ট, ২০২৬
রাজবাড়ী | ১৯ আগস্ট, ২০২৬
ঢালিউড | ১৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।