এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের (পুশইন) ১০টি পৃথক অপচেষ্টা সফলভাবে প্রতিহত করেছে বিজিবি।
বিজিবির বিভিন্ন ব্যাটালিয়নের তৎপরতায় সীমান্ত পরিস্থিতি তুলে ধরা হলো:
ঝিনাইদহ: মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) আওতাধীন যাদবপুর সীমান্তে ৪-৫ জন ব্যক্তি অবৈধভাবে প্রবেশের চেষ্টা করলে বিজিবি টহলদলের বাধার মুখে তারা ভারতের অভ্যন্তরে ফিরে যায়। একই ব্যাটালিয়নের সামন্তা বিওপি এলাকায় বিএসএফের একটি প্রিজন ভ্যানে করে ৩০-৩৫ জন ব্যক্তিকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করা হয়। বিজিবি ও স্থানীয় জনগণের তাৎক্ষণিক প্রতিরোধের মুখে বিএসএফ তাদের অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হয়।
যশোর: খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) দায়িত্বপূর্ণ গোগা ও রুদ্রপুর সীমান্তে অনুপ্রবেশের উদ্দেশ্যে কয়েকজনকে অবস্থান করতে দেখা যায়। বিজিবির কঠোর নজরদারি ও প্রতিরোধের ফলে বিএসএফ তাদের সরিয়ে নিতে বাধ্য হয়।
জয়পুরহাট: ২০ বিজিবির আওতাধীন কয়া ও বাসুদেবপুর সীমান্তের বিপরীতে ১০ ব্যক্তিকে জড়ো করে পুশইনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। বিজিবির গোয়েন্দা নজরদারি ও সতর্কতামূলক অবস্থানের কারণে সেই অপচেষ্টা ব্যর্থ হয়।
চাঁপাইনবাবগঞ্জ: ৫৩ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্তে ভারতের ১৪৯ ও ৭১ বিএসএফ ক্যাম্পের নিকটবর্তী ৩টি হোল্ডিং সেন্টারে এসআইআর তালিকা থেকে বাদ পড়া ৪ নাগরিককে বাংলাদেশে পুশইনের উদ্দেশ্যে আটকে রাখার তথ্য পাওয়া গেছে।
পঞ্চগড় ও সিলেট: পঞ্চগড়ের রওশনপুর সীমান্তে বিএসএফ কর্তৃক ১ ব্যক্তিকে পুশইন করা হলে স্থানীয়রা তাকে আটক করে বিজিবিকে দেয়। বিজিবি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তাকে ভারতে ফেরত পাঠায়। একইভাবে সিলেটের উৎমাছড়া সীমান্তে সন্দেহভাজন ২ ব্যক্তিকে স্থানীয়রা বিজিবির কাছে হস্তান্তর করে। যাচাই-বাছাই শেষে তারা ভারতীয় নাগরিক হিসেবে শনাক্ত হলে নিয়ম অনুযায়ী তাদের পুশব্যাক করা হয়।
সীমান্ত সুরক্ষা ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সবসময় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।