এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশের চলমান লোডশেডিং ও জ্বালানি সংকট মোকাবিলায় শুধু তাত্ত্বিক কথা না বলে সরকারের মন্ত্রীদের আরও বেশি তৎপর ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দল আয়োজিত এক সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, "দেশে বর্তমানে যে সংকট দেখা দিয়েছে, তা কোনো অভ্যন্তরীণ ব্যর্থতা নয় বরং আন্তর্জাতিক পরিস্থিতির কারণে সৃষ্ট একটি কৃত্রিম সংকট। মধ্যপ্রাচ্যে যুদ্ধ এবং ইরান থেকে জাহাজ আসতে বাধাগ্রস্ত হওয়ার কারণে জ্বালানি তেলের সংকট হচ্ছে। এটি বিএনপি সরকারের কোনো ব্যর্থতা নয়। তবে এই সংকট মোকাবিলায় জনগণকে আশ্বস্ত করতে হবে এবং মন্ত্রীদের আরও তীক্ষ্ণ ও তৎপর ভূমিকা পালন করতে হবে।"
রাজশাহীতে চলমান তীব্র তাপপ্রবাহের কথা উল্লেখ করে তিনি বলেন, "গতকাল রাজশাহীতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। এই প্রচণ্ড গরমে মানুষের কষ্ট লাঘবে বিদ্যুৎ মন্ত্রণালয়কে আরও সক্রিয় হতে হবে। ‘সংকট নেই’—এমন দায়সারা কথা বলে পার পাওয়া যাবে না। ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতির যে বাস্তবতা, তা স্বীকার করে নিয়ে সংকট সমাধানে কাজ করতে হবে।"
সাংসদ ও মন্ত্রীদের উদ্দেশ্যে রিজভী বলেন, "আন্তর্জাতিক কারণে জ্বালানির দাম বেড়েছে, এটা একটি স্বাভাবিক বাস্তবতা। সংসদে দাঁড়িয়ে ‘সংকট নেই’ না বলে সত্যটা বলুন এবং মানুষকে প্রকৃত অবস্থা জানান। জনমনে স্বস্তি ফেরাতে আপনাদের কর্মকাণ্ডে আরও গতি আনতে হবে।"
অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ড. সুকোমল বড়ুয়া, অধ্যাপক ডক্টর আব্দুস সাত্তারসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মে ১৮, ২০২৬
ফেব্রু ২১, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
কুষ্টিয়া | ৭ জুন, ২০২৬
নোয়াখালী | ৭ জুন, ২০২৬
জাতীয় | ৭ জুন, ২০২৬
জাতীয় | ৭ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।