এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ গুরুত্বপূর্ণ আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি না, সে বিষয়ে আজ সিদ্ধান্ত জানানো হবে।
বৃহস্পতিবার (৭ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেওয়ার কথা রয়েছে।
এই মামলায় ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন চারজন। তারা হলেন— নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি।
মামলার উল্লেখযোগ্য পলাতক আসামিদের মধ্যে রয়েছেন— সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্ট্রন।
এর আগে গত ২৬ এপ্রিল প্রসিকিউশন ও আসামিপক্ষের দীর্ঘ শুনানি শেষে ট্রাইব্যুনাল আদেশের জন্য আজকের দিনটি ধার্য করেছিলেন। শুনানিতে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই মোহাম্মদপুর এলাকায় সংঘটিত নৃশংসতার তিনটি সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরেন। তিনি আদালতকে জানান, উক্ত সময়ে আসামিদের উপস্থিতির ভিডিও ফুটেজ এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শেখ ফজলে নূর তাপসের ফোনালাপের তথ্য প্রমাণ হিসেবে প্রসিকিউশনের কাছে সংরক্ষিত রয়েছে। পর্যাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে তিনি ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানান।
অন্যদিকে, শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা তাদের মক্কেলদের নির্দোষ দাবি করে মামলার দায় থেকে অব্যাহতির আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী সিফাত মাহমুদ শুভ যুক্তি দেখান যে, এই ঘটনাগুলো মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে না এবং এ ধরনের অপরাধের বিচারের জন্য ভিন্ন আইন বিদ্যমান রয়েছে।
উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত আজ তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। জুলাই গণঅভ্যুত্থানে প্রাণহানির বিচারে এই মামলাটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১০ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১০ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।