এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সদ্য সমাপ্ত ঐতিহাসিক গণভোটে বড় ব্যবধানে জয়লাভ করেছে ‘হ্যাঁ’ সূচক মত। নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী, দেশের মোট ভোটারের ৬০.২৬ শতাংশ এই গণভোটে অংশ নিয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে নির্বাচনের এই আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
ইসি সচিব জানান, গণভোটে মোট ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন ভোটার ‘হ্যাঁ’ চিহ্নে ভোট দিয়েছেন। বিপরীতে ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজারটি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গণভোটে অংশগ্রহণের হার ৬০.২৬ শতাংশ। সংগৃহীত তথ্যে যাতে কোনো ধরনের বিভ্রাট বা ভুল না থাকে, তা শতভাগ নিশ্চিত করার কারণেই চূড়ান্ত ফলাফল প্রকাশে কিছুটা সময় নেওয়া হয়েছে।
ইসি সচিব আরও জানান, একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে কমিশন বদ্ধপরিকর ছিল এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে গণভোটের প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে।
জুন ৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।