এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত ২৯৭টি আসনের ফলাফলে দেখা যাচ্ছে, বিএনপি ও তার মিত্ররা বিশাল ব্যবধানে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচনের এই ফলাফল ঘোষণা করেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
ঘোষিত ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ও তার মিত্ররা সম্মিলিতভাবে ২১২টি আসনে জয়ী হয়েছে। একক দল হিসেবে বিএনপি পেয়েছে ২০৯টি আসন। অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য পেয়েছে ৭৭টি আসন, যার মধ্যে জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি আসনে জয়লাভ করেছে।
অন্যান্য দলের মধ্যে জাতীয় নাগরিক পার্টি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, খেলাফত মজলিস ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১টি, গণসংহতি আন্দোলন ১টি এবং গণঅধিকার পরিষদ ১টি আসনে জয়ী হয়েছে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়লাভ করেছেন।
ইসি সচিব জানান, গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে সারাদেশে ৫৯.৪৪ শতাংশ ভোট পড়েছে। তবে এবারের নির্বাচনে গণভোটের হার ছিল ৬০.২৬ শতাংশ।
ইসি সচিব আখতার আহমেদ জানান, দেশের মোট ৩০০টি আসনের মধ্যে ২৯৭টির ফলাফল ঘোষণা করা হলেও তিনটি আসনের ফলাফল স্থগিত রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে, যা পরবর্তীতে জানানো হবে। এছাড়া অপর একটি আসনের ফলাফল আগেই স্থগিত করা হয়েছিল।
সংবাদ সম্মেলনে সচিব বলেন, ‘রিটার্নিং অফিসারদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের সঙ্গে যাচাই-বাছাই শেষে দ্রুততম সময়ের মধ্যে নির্ভুলভাবে গেজেট প্রকাশ করা হবে।’ তবে বিজয়ীদের শপথ কে পড়াবেন, সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি। সচিব স্পষ্ট করে বলেন, ‘শপথ কে পড়াবেন, সেটি বলার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই।’
শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণার এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় ইসি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
পাবনা | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।