এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নির্বাচনী লড়াইয়ের কঠিন বৈতরণী পার হওয়ার পর এখন কেবলই ভালোবাসায় সিক্ত হওয়ার পালা। ফরিদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম রিংকুকে বরণ করে নিতে আজ যেন জনসমুদ্রে পরিণত হয়েছে নগরকান্দার লস্করদিয়া গ্রাম। ভোরের সূর্য ওঠার আগেই প্রিয় নেত্রীর সান্নিধ্য পেতে তাঁর বাসভবনে ভিড় জমান হাজারো সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মী। ফুলেল শুভেচ্ছার বন্যায় ভাসছেন নবনির্বাচিত এই জনপ্রতিনিধি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকেই লস্করদিয়া গ্রামের চিত্র ছিল বর্ণিল ও উৎসবমুখর। ব্যানার-ফেস্টুন আর স্লোগানে মুখরিত পুরো এলাকা। দূর-দূরান্ত থেকে আসা মানুষের হাতে ছিল রজনীগন্ধা, গোলাপের তোড়া আর বিশাল সব ফুলের মালা। নারী-পুরুষ থেকে শুরু করে প্রবীণ ও তরুণ—সবার মাঝেই ছিল এক অভূতপূর্ব উদ্দীপনা। প্রিয় নেত্রীকে এক নজর দেখার আকাঙ্ক্ষায় পুরো বাড়ি প্রাঙ্গণ যেন এক আনন্দমেলায় রূপ নেয়।
উপস্থিত জনতার এই অকৃত্রিম ভালোবাসার জবাবে আবেগাপ্লুত শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, “এই ঐতিহাসিক বিজয় আমার একার নয়; এটি ফরিদপুর-২ আসনের প্রতিটি মেহনতি ও সাধারণ মানুষের বিজয়। আপনারা যে পাহাড়সম আস্থা ও ভালোবাসা আমার ওপর অর্পণ করেছেন, তার মর্যাদা রক্ষা করাই হবে আমার জীবনের প্রধান ব্রত।”
তিনি আরও বলেন, “আমি আপনাদেরই সন্তান, আপনাদের সেবক হয়ে আজীবন পাশে থাকতে চাই।” নেতাকর্মীদের সাথে কুশল বিনিময়ের সময় পুরো এলাকায় এক উৎসবের আমেজ বিরাজ করে, যা এলাকার সাধারণ মানুষের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।
এপ্রিল ১, ২০২৪
জুলাই ৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৬ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।