এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
চাঁদপুর সফরের উদ্দেশ্যে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় পৌঁছেছেন। শনিবার (১৬ মে) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে তিনি কুমিল্লায় প্রবেশ করেন। প্রিয় নেতাকে একনজর দেখতে এবং স্বাগত জানাতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ব্যানার-ফেস্টুন হাতে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলায় ড. খন্দকার মোশাররফ হোসেনের নির্বাচনী এলাকা অতিক্রম করার সময় স্থানীয় নেতাকর্মীরা তাকে বর্ণিল আয়োজনে শুভেচ্ছা জানান। চাঁদপুর যাওয়ার পথে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুরে একটি পথসভায় তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নেতাকর্মীদের ব্যাপক জমায়েত দেখা যায়। বিশেষ করে দাউদকান্দিতে ড. খন্দকার মোশাররফ হোসেনের অনুসারী, ইলিয়টগঞ্জে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের কর্মী-সমর্থক, দাউদকান্দিতে এমপি আতিকুল ইসলাম শাওন, বুড়িচংয়ের নিমসার বাজারে এমপি জসিম উদ্দিন এবং পদুয়ার বাজার এলাকায় এমপি মনিরুল হক চৌধুরীর নেতাকর্মীরা জমায়েত হয়ে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান।
মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুঁইয়া বলেন, “আমাদের প্রিয় নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আসায় আমরা অত্যন্ত আনন্দিত। ধর্মমন্ত্রীর নির্দেশনায় আমরা প্রায় ১০ হাজার নেতাকর্মী নিয়ে ইলিয়টগঞ্জ বাজারে তাকে স্বাগত জানাতে এসেছি।”
কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ারুল হক জানান, সকাল ৮টা থেকেই আলেখারচর বিশ্বরোড এলাকায় নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। সবার মধ্যে এক অভাবনীয় উচ্ছ্বাস বিরাজ করছে।
এদিকে, বুড়িচং উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউসার সবুজ বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের দীর্ঘদিনের প্রাণের দাবি হলো ‘কুমিল্লা বিভাগ’ বাস্তবায়ন। আমরা আশা করি তিনি আমাদের এই দাবিটি পূরণ করবেন।”
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো কুমিল্লা জেলা জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।