এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৫ মার্চ) দিবাগত গভীর রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, শেখ মামুন খালেদকে বর্তমানে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে কোন মামলায় বা কী কারণে তাঁকে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন। সাবেক এই সেনা কর্মকর্তার পরিবারের পক্ষ থেকেও তাঁর আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
শেখ মামুন খালেদ ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ডিজিএফআইয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি সংস্থাটির পরিচালক হিসেবেও দায়িত্বরত ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সেনানিবাসের মইনুল রোডের বাসভবন থেকে উচ্ছেদের সময় তিনি ডিজিএফআইয়ের পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। দুর্নীতির অনুসন্ধানের অংশ হিসেবে গত বছরের মে মাসে শেখ মামুন খালেদ ও তাঁর স্ত্রী নিগার সুলতানা খালেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিলেন আদালত।
নভেম্বর ১৩, ২০২৫
জুলাই ২৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুষ্টিয়া | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।