এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় সীমান্তে নদীপথ ব্যবহার করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশে অবৈধভাবে মানুষ ঠেলে দেওয়ার (পুশইন) একাধিক চেষ্টা নস্যাৎ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তজুড়ে কঠোর নজরদারি, অতিরিক্ত টহল ও তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থার কারণে বিএসএফের এই অপচেষ্টা ব্যর্থ হয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে।
বিজিবি সূত্র জানায়, গত ৮ জুন থেকে ১০ জুন ভোর পর্যন্ত ভারতের ৭৪ ও ৭৭ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা ১৮ থেকে ২০ জন নারী, পুরুষ ও শিশুকে সীমান্তসংলগ্ন এলাকায় জড়ো করে। এরপর নদীপথসহ বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে তাদের জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালানো হয়। তবে সাতক্ষীরার নীলডুমুরস্থ বিজিবি-১৭ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবির কড়া নজরদারি ও তাৎক্ষণিক তৎপরতায় অনুপ্রবেশের সব চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়।
**অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির বিশেষ পদক্ষেপ**
পুশইন প্রতিরোধে বিজিবি-১৭ ব্যাটালিয়ন সীমান্তজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সীমান্তবর্তী বিওপিগুলোতে (সীমান্ত ফাঁড়ি) অতিরিক্ত সদস্য মোতায়েন করার পাশাপাশি মোটরসাইকেল ও এটিভির (অল-টেরেন ভেহিকল) মাধ্যমে নিয়মিত নৈশ টহল জোরদার করা হয়েছে।
বিশেষ করে নদীপথে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তবর্তী নদীগুলোতে হাই-স্পিড বোটের সাহায্যে নিয়মিত টহল পরিচালনা করছে বিজিবি। সীমান্ত এলাকায় সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে মাইকিং করার পাশাপাশি রাতে বাঁশি, সার্চলাইট ও মেগাফোন ব্যবহার করে বিশেষ সতর্কতামূলক টহল চালানো হচ্ছে। এছাড়া যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় ব্যাটালিয়ন সদর দপ্তরে সার্বক্ষণিক দুই সেকশনের একটি ‘কুইক রেসপন্স ফোর্স’ (কিউআরএফ) প্রস্তুত রাখা হয়েছে।
এ বিষয়ে নীলডুমুর বিজিবি-১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহারিয়ার রাজিব বলেন, "কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না। অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হচ্ছে।"
তিনি আরও জানান, সীমান্তজুড়ে রাতভর টহল জোরদার করা হয়েছে এবং নদীপথসহ বিভিন্ন স্পর্শকাতর পয়েন্টে নিয়মিত নজরদারি চলছে। মাইকিং ও হুইসেলের মাধ্যমে বিএসএফকে সতর্ক করে বিজিবির সর্বোচ্চ সতর্ক অবস্থানের বিষয়টি জানিয়ে দেওয়া হচ্ছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষায় বিজিবি-১৭ ব্যাটালিয়ন সর্বদা প্রস্তুত ও সচেষ্ট রয়েছে।
জুলাই ২৮, ২০২৫
মার্চ ১২, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১১ জুন, ২০২৬
খাগড়াছড়ি | ১১ জুন, ২০২৬
নোয়াখালী | ১১ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ১১ জুন, ২০২৬
ফরিদপুর | ১১ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।