এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে এক ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের (অনুপ্রবেশ) চেষ্টাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের পাশাপাশি এই উত্তেজনা ছড়িয়ে পড়েছে দুই দেশের স্থানীয় বাসিন্দাদের মধ্যেও। এর জের ধরে বুধবার বিকেলে দুই দেশের জনগণের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে বাংলাদেশিদের তীব্র প্রতিরোধের মুখে ভারতীয় নাগরিকেরা পিছু হটতে বাধ্য হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে বকশীগঞ্জের রামরামপুর সীমান্তের ১০৮২ নম্বর পিলারের কাছে এক ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। সে সময় বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পুশইনের চেষ্টা ব্যর্থ হলেও বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিকে সীমান্ত রেখার শূন্যরেখায় (নো ম্যানস ল্যান্ড) ফেলে রেখে চলে যায়। এরপর আনুমানিক ৬০ বছর বয়সী ওই ব্যক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়রা পুনরায় বাধা দেন। এতে তিনি আবারো শূন্যরেখায় ফিরে যান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ও বিষয়টির মীমাংসার জন্য বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো পক্ষই ওই ব্যক্তিকে নিজেদের নাগরিক হিসেবে গ্রহণ করতে রাজি হয়নি। এই ঘটনার পর সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা আরও বেড়ে যায়।
বিকেলে কাঁটাতারের বেড়ার ওপার থেকে কয়েকজন ভারতীয় যুবক বাংলাদেশিদের লক্ষ্য করে ঢিল ছুড়লে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় দুই দেশের জনগণের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে বাংলাদেশি স্থানীয়দের প্রতিরোধের মুখে ভারতীয় নাগরিকেরা সেখান থেকে পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) প্রায়শই এ ধরনের পুশইনের চেষ্টা চালায়। স্থানীয়রা যখনই বিজিবিকে এই কাজে সহযোগিতা করতে যায়, তখনই ওপারের নাগরিকেরা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে।
এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্ত পরিস্থিতি শান্ত রাখতে এবং শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেজন্য কোনো নাগরিককে শূন্যরেখা অতিক্রম না করার অনুরোধ জানান তিনি। একই সঙ্গে সীমান্ত সুরক্ষায় বিজিবিকে সহযোগিতা করতে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান।
মার্চ ১৬, ২০২৬
ফেব্রু ২১, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১১ জুন, ২০২৬
খাগড়াছড়ি | ১১ জুন, ২০২৬
নোয়াখালী | ১১ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ১১ জুন, ২০২৬
ফরিদপুর | ১১ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।