এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সড়ক দুর্ঘটনায় আহত রোগীকে ঢাকায় নেওয়ার পথে দাঁড়ানো এ্যাম্বুলেন্সের পেছনে পিকাপ ভ্যানের সদরে ধাক্কায় আহত এ্যাম্বুলেন্স চালক আশরাফুল আলম শাহীন (৪৮) মারা গেছেন।
নিহত এ্যাম্বুলেন্স চালক কুষ্টিয়ার খোকসা উপজেলা সদরের রাজিনাথ পুর গ্রামের শাহ আলমের একমাত্র ছেলে। বুধবার দিনগত গভীর রাতে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের গাদিমাড়া হাইওয়ে থানা এলাকার মাছপাড়া বাস স্ট্যান্ডে পূর্ব দিকে এ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে সদরে ধাক্কা। স্থানীয়রা আহত এ্যাম্বুলেন্স চালক আশরাফুল আলম শাহীন (৪৮) অপর আহত যাত্রী আবুল হোসেন ও চালকের সহযোগীকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। আহতদের ঢাকায় নেয়ার পথে এ্যাম্বুলেন্স চালক মারা যান।
খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স চালক এলিম জানান, বুধবার রাত ১১ টার পর খোকসার মলিগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত এক যাত্রীকে নিয়ে আশরাফুল আলম শাহীন ও তার সহযোগী ঢাকায় যাত্রা করেন। রাত সাড়ে ১২ টার দিকে মাছপাড়া বাস স্ট্যান্ডের অদূরে পূর্বদিকে সড়কের পাশে দাঁড়ালে পেছন থেকে একটি পিকাপ ভ্যান এ্যাম্বুলেন্সটিকে সদরে ধাক্কা দিলে চালক. হেলপার ও যাত্রী আহত হয়। প্রাথমিক চিকিৎসার পর তাদের ঢাকায় নেয়ার পথে রাত আড়াইটার দিকে এ্যাম্বুলেন্স চালক মারা যান।
কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের গাদিমাড়া হাইওয়ে পুলিশের এসআই সাজ্জাদ হোসেন জানান, ঘাতক পিকাপের চালক ও হেলপার আত্মগোপন করেছে। তবে পিকাপ ভ্যানটি আটক করা হয়েছে। নিহতের পরিবার চাইলে মামলা করতে পারবেন।
উল্লেখ্য নিহত এ্যাম্বুলেন্স চালকের বাবা, মা, স্ত্রী ও তিন কন্যা রয়েছে।
সেপ্টেম্বর ১৭, ২০২৫
জুন ৪, ২০২৪
নভেম্বর ১৪, ২০২৪
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১১ জুন, ২০২৬
খাগড়াছড়ি | ১১ জুন, ২০২৬
নোয়াখালী | ১১ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ১১ জুন, ২০২৬
ফরিদপুর | ১১ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।