এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের শূন্যরেখায় (নো ম্যান্স ল্যান্ড) দীর্ঘ ২৪ ঘণ্টা আটকে থাকার পর অবশেষে উদ্ধার হয়েছেন সেই বৃদ্ধ। বর্তমানে তিনি বকশীগঞ্জ থানা-পুলিশের হেফাজতে রয়েছেন। একই সঙ্গে তাঁর পরিচয়ও নিশ্চিত হওয়া গেছে।
পরিচয় পাওয়া ওই বৃদ্ধের নাম ষষ্টি চন্দ্র বর্মন (৬৮)। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার চাঁন্দলাই গ্রামের বাবু চন্দ্র বর্মনের ছেলে।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের সামনে নো ম্যান্স ল্যান্ডে দীর্ঘ ২৪ ঘণ্টা আটকে থাকার পর আজ বৃহস্পতিবার (১১ জুন) সকাল ৭টায় তাঁকে উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারের পর তাঁকে বকশীগঞ্জ থানায় নিয়ে আসা হয়। ধানুয়া কামালপুর বিজিবি জানিয়েছে, পরিবারের সদস্যরা এলেই তাঁকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। বর্তমানে তিনি থানায় অবস্থান করছেন।
এর আগে, গতকাল বুধবার সকালে রামরামপুর সীমান্ত দিয়ে ওই বৃদ্ধকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা, বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। উদ্ভুত পরিস্থিতিতে দীর্ঘ সময় সীমান্তের শূন্যরেখায় আটকে থাকতে হয় তাকে। পরবর্তী সময়ে বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ওই বৃদ্ধের ছবি ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা তা দেখতে পান। পরে তাঁরা বিজিবির সঙ্গে যোগাযোগ করে তাঁর পরিচয় নিশ্চিত করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
পিরোজপুর | ১০ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১০ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।