এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ করার আগে আজ মন্ত্রিসভার বিশেষ বৈঠক শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে এই বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তথা সংসদনেতা।
এবারের বিশেষ বৈঠকে মূলত আগামী অর্থবছরের বাজেট ও সংশ্লিষ্ট আইনগুলোর খসড়া অনুমোদন দেওয়া হবে। বৈঠকটির আলোচ্যসূচিতে বিগত অর্থবছরের সংশোধিত বাজেট এবং ‘নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০২৬’-এর খসড়া অনুমোদনের জন্য উপস্থাপনের বিষয়টি রয়েছে। একই সঙ্গে ২০২৬-২৭ অর্থবছরের মূল বাজেট এবং ‘নির্দিষ্টকরণ আইন, ২০২৬’-এর খসড়াও অনুমোদনের জন্য পেশ করা হবে।
এছাড়া আয়কর, শুল্ক, ভ্যাট এবং অন্যান্য রাজস্ব আহরণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত আগামী অর্থবছরের প্রস্তাবের খসড়াটি আজকের বৈঠকের এজেন্ডাভুক্ত করা হয়েছে। সংশোধিত ও প্রস্তাবিত বাজেটের সার্বিক রূপরেখাটি প্রস্তুত করেছে অর্থ বিভাগ; আর আয়কর, শুল্ক ও ভ্যাট সংক্রান্ত প্রস্তাবগুলো তৈরি করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।
সূত্র জানায়, সরকারের রাজস্ব বাড়ানোর অন্যতম প্রধান মাধ্যম কর হলেও দেশের সাধারণ মানুষের জন্য কিছুটা স্বস্তিদায়ক ব্যবস্থার কথা বিবেচনায় রাখছে সরকার। তবে বাজেট প্রণয়নে রাজস্ব আদায়ের প্রয়োজনীয়তার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। মন্ত্রিসভার এই বিশেষ অনুমোদনের পর আজই জাতীয় সংসদে আনুষ্ঠানিকভাবে নতুন অর্থবছরের বাজেট পেশ করা হবে।
মে ২৮, ২০২৬
ফেব্রু ২৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ১০ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১০ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১০ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১০ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।