এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, খুব শিগগিরই সেনাসদস্যরা তাদের ব্যারাকে ফিরে যাবেন। বৃহস্পতিবার কুমিল্লা সেনানিবাসে আয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কেন্দ্রীয় ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান বলেন, ‘আশা করছি, খুব অল্প সময়ের মধ্যেই আমরা সবাই ব্যারাকে ফিরে যেতে পারব।’
তিনি জানান, বর্তমানে দেশের ৬২টি জেলায় সেনাবাহিনীর ১৬ থেকে ১৭ হাজার সদস্য কর্মরত রয়েছেন। তবে ইতোমধ্যে অনেকেই ব্যারাকে ফিরে গেছেন। সেনাপ্রধান আরও বলেন, ‘যতদিন সরকার আমাদের চাইবে, ততদিন দেশের প্রয়োজনে সেনাবাহিনী মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবে। যেমন বর্তমানে ফুয়েল ডিপোগুলোতে আমাদের সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।’
দেশের স্থিতিশীলতা রক্ষা ও জাতি গঠনে সেনাবাহিনীর অবদানের কথা তুলে ধরে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘গত ২০ জুলাই ২০২৪ থেকে দেশের প্রয়োজনে আমাদের সেনাসদস্যরা অত্যন্ত নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করে আসছেন।’
উল্লেখ্য, গত ১৬ মে শুরু হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর এই কেন্দ্রীয় ফায়ারিং প্রতিযোগিতায় সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন, লজিস্টিকস এরিয়া, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশগ্রহণ করে।
ফেব্রু ২২, ২০২৬
আগস্ট ২০, ২০২৬
এপ্রিল ৬, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২০ আগস্ট, ২০২৬
বান্দরবান | ২০ আগস্ট, ২০২৬
শিক্ষা | ২০ আগস্ট, ২০২৬
জাতীয় | ২০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।