এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
চলতি ২০২৬-২৭ অর্থবছরেই দেশের পাঁচটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এসব নির্বাচন সম্পন্ন করতে আনুমানিক ৬ হাজার কোটি টাকা ব্যয় বরাদ্দ রাখা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন দপ্তরসমূহের পর্যালোচনা সভা শেষে এক সংবাদ ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, জাতীয় বাজেটে এই পাঁচটি স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়েছে। নির্বাচন কমিশন প্রস্তুতি সম্পন্ন করার পর উভয় পক্ষের আলোচনার ভিত্তিতে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ও সময়সূচি নির্ধারণ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে এবং এতে কোনো ধরনের ব্যত্যয় ঘটবে না বলে তিনি আশ্বস্ত করেন।
মাঠপর্যায়ের প্রশাসনের বিষয়ে মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় কিছু জটিলতা তৈরি হচ্ছে এবং মাঠপর্যায়ে সেবা প্রদান কঠিন হয়ে পড়েছে। নতুন নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব গ্রহণ করলে স্থানীয় সেবার মান এবং উন্নয়নমূলক কাজের গতি আরও বৃদ্ধি পাবে।
ই-রিকশা চলাচলে নতুন নীতিমালা ও কঠোর শর্ত
সংবাদ ব্রিফিংয়ে ব্যাটারিচালিত ই-রিকশা প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, এসব যানবাহনকে সিটি করপোরেশন ও পৌরসভার অধীনে সুনির্দিষ্ট নিবন্ধনের আওতায় আনছে সরকার। তবে নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে বিশেষ শর্ত জুড়ে দেওয়া হয়েছে। ই-রিকশার ব্যাটারি অবশ্যই সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জ করতে হবে। সৌরবিদ্যুৎ ব্যবহার না করলে কোনো নতুন নিবন্ধন দেওয়া হবে না এবং পুরোনো নিবন্ধনও নবায়ন করা হবে না।
তিনি আরও জানান, ব্যাটারিচালিত ই-রিকশার জন্য বুয়েট এবং সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অটোমোবাইল শাখা থেকে ফিটনেস সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে। প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন শেষে দেশের ১৩টি সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলাসহ সর্বস্তরে এই কার্যক্রম চালু করা হবে।
ঢাকায় ৮ জোন ও জিও-ফেন্সিং
রাজধানীতে ই-রিকশার চলাচল নিয়ন্ত্রণের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ঢাকাকে আটটি জোনে ভাগ করা হবে এবং প্রতিটি জোনের জন্য নির্ধারিত আলাদা রঙের ই-রিকশা চলবে। এক জোনের ই-রিকশা অন্য জোনে প্রবেশ করতে পারবে না। যানবাহনগুলোকে ‘জিও-ফেন্সিং’ প্রযুক্তির আওতায় আনা হবে। নির্ধারিত জোনের বাইরে চলাচল করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও জরিমানা করা হবে।
সেপ্টেম্বর ২৫, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
রাজধানী | ৩ অক্টোবর, ২০২৬
আন্তর্জাতিক | ৩ অক্টোবর, ২০২৬
ভারত | ৩ অক্টোবর, ২০২৬
রাজধানী | ৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।