এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রংপুর বিভাগের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে নীলফামারীর সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটে বিমানযোগে তিনি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় স্থানীয় দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান।
বিমানবন্দর থেকে সড়কপথে রংপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় রাস্তার দুই পাশে সমবেত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে বাস থেকে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, তিনি রংপুরে ধর্মসভা এবং ঐতিহাসিক রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন করবেন। এরপর পুনরায় সৈয়দপুর বিমানবন্দরে ফিরে সেখান থেকে আকাশপথে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হবেন।
রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণের পর দুপুর দেড়টায় একটি স্থানীয় মন্দির পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পরে রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেল ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
রাজশাহীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বিমানযোগে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন। সন্ধ্যায় তিনি নগরীর রহমতগঞ্জের ঐতিহ্যবাহী জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন। চট্টগ্রাম সার্কিট হাউসে সংক্ষিপ্ত অবস্থান শেষে রাতেই তাঁর বিমানে রাজধানী ঢাকায় ফেরার কথা রয়েছে।
সেপ্টেম্বর ২৫, ২০২৬
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ২০ অক্টোবর, ২০২৬
বরিশাল | ২০ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২০ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।