এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর রাণীনগরে মাঠে কৃষি কাজ করার সময় বজ্রপাতে দাদা ও নাতিসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পারইল ইউনিয়নের জাঠাইল এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—পারইল গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে আক্কাস ফকির (৬০) এবং একই গ্রামের আমিনুরের ছেলে তারেক (২২)। সম্পর্কে তারা দাদা-নাতি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে আক্কাস ফকির ও তার নাতি তারেক জাঠাইল মাঠে কৃষিকাজে যান। বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
একই পরিবারের দুই সদস্যের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জুন ১৫, ২০২৬
সেপ্টেম্বর ২৫, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
সারাদেশ | ৫ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৫ অক্টোবর, ২০২৬
বিনোদন | ৫ অক্টোবর, ২০২৬
শিক্ষা | ৫ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।