এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশে হঠাৎ করেই হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এই আকস্মিক পরিস্থিতিকে ‘বজ্রপাতের মতো’ উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, এ বিষয়ে কর্তৃপক্ষের কোনো পূর্বপ্রস্তুতি ছিল না।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শিশু হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
হামে শিশুমৃত্যুর ঘটনায় আক্ষেপ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "হাম বজ্রপাতের মতো হঠাৎ করে এসেছে, তাই এটি মোকাবিলায় আমাদের কোনো প্রস্তুতি ছিল না। এই রোগে আক্রান্ত হয়ে এতগুলো শিশুর মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত।"
অনাকাঙ্ক্ষিত এই স্বাস্থ্যসংকটের পেছনে সাধারণ মানুষের অসচেতনতার দিকটি তুলে ধরে মন্ত্রী বলেন, "দেশের মানুষ এখনো স্বাস্থ্য বিষয়ে যথেষ্ট সজাগ নয়। মূলত দারিদ্র্য ও অসচেতনতার কারণেই অনেক সময় রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না।" এ সময় তিনি চিকিৎসকদের 'মেডিকেল ইথিকস' বা চিকিৎসাশাস্ত্রের নৈতিকতা মেনে রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার আহ্বান জানান।
পরিস্থিতি মোকাবিলায় টিকাদান কর্মসূচির রূপরেখা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী ৫ এপ্রিল (রোববার) থেকে দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। ইউনিসেফের কাছ থেকে সংগ্রহ করা টিকা দিয়ে প্রাথমিকভাবে এই কর্মসূচি শুরু হবে। পাশাপাশি আরও টিকা সংগ্রহের প্রস্তুতি চলছে, যা হাতে পেতে প্রায় এক মাস সময় লাগতে পারে বলে তিনি উল্লেখ করেন।
অন্যদিকে, স্বাস্থ্যকর্মীসহ মন্ত্রণালয়ের কর্মচারীদের বিভিন্ন দাবির বিষয়েও কথা বলেন মন্ত্রী। তাঁদের আশ্বস্ত করে তিনি বলেন, "আপনাদের যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে মেনে নেওয়া হবে। এই সংকটকালীন মুহূর্তে দয়া করে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করে যান।"
জুলাই ২৫, ২০২৬
আগস্ট ১৪, ২০২৫
জুলাই ২৯, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৬ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।