এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ভারতে গ্রেপ্তার হওয়া দুই আসামিকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির জানিয়েছেন, খুব শিগগিরই তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।
সোমবার (৯ মার্চ) সকালে পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইজিপি এসব কথা বলেন।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে আইজিপি বলেন, "চাঁদাবাজদের কোনো রাজনৈতিক বা দলীয় পরিচয় বিবেচনায় নেওয়া হবে না।" ইতোমধ্যে সারা দেশের চাঁদাবাজ ও মাদক কারবারিদের একটি তালিকা প্রণয়ন করা হয়েছে বলেও জানান তিনি। জনগণের সেবাপ্রাপ্তি নিশ্চিতে প্রতিটি থানাকে 'জিরো কমপ্লেইন সেন্টার' (অভিযোগশূন্য কেন্দ্র) হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন তিনি।
পুলিশ বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা প্রসঙ্গে নবনিযুক্ত আইজিপি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো পুলিশ সদস্যের অতি-উৎসাহী বা অপেশাদার আচরণ বরদাশত করা হবে না। পাশাপাশি তিনি দেশের সাধারণ নাগরিকদেরও আইন মেনে চলার আহ্বান জানান। কোনো নিষিদ্ধ সংগঠন আইনবহির্ভূত কার্যকলাপে লিপ্ত হলে তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে তিনি স্পষ্ট জানিয়ে দেন।
পুলিশের পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা হবে উল্লেখ করে আইজিপি বলেন, বাহিনীতে কোনো ধরনের স্বজনপ্রীতির স্থান নেই। এখন থেকে কেবল সৎ ও যোগ্য কর্মকর্তারাই যথাযথভাবে মূল্যায়িত হবেন।
জনগণের আইনি সেবা প্রাপ্তি আরও দ্রুত ও সহজ করতে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে আইজিপি জানান, প্রতিটি থানায় একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বসানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া, পুলিশের ইউনিফর্ম বা পোশাকের বিষয়ে সরকার খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে বলে তিনি উল্লেখ করেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৫ জুলাই, ২০২৬
কুষ্টিয়া | ২৫ জুলাই, ২০২৬
ক্যাম্পাস | ২৫ জুলাই, ২০২৬
ভারত | ২৫ জুলাই, ২০২৬
নেত্রকোনা | ২৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।