এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের গ্রেপ্তারের প্রতিবাদ, পেশার মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে ফরিদপুরের মধুখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকাল ৯টায় ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়।
‘ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন’ (ফারিয়া) মধুখালী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে উপজেলার বিভিন্ন ঔষধ কোম্পানিতে কর্মরত প্রায় শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।
ফারিয়া মধুখালী উপজেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মোঃ ফরিদুল ইসলাম সাগর, মোঃ জসিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম আরেফিন। এছাড়া বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা তাদের পেশাগত সমস্যার কথা তুলে ধরে সংহতি প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, “সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের কয়েকজন সহকর্মীকে ভিত্তিহীন অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। আমরা সমাজের শিক্ষিত নাগরিক। পেশাগত দায়িত্ব হিসেবে আমরা চিকিৎসকদের কাছে ঔষধের গুণগত মান, কার্যকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য তুলে ধরি। আমরা কোনোভাবেই দালাল নই; বরং দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে সচল রাখতে আমরা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে যাচ্ছি।”
বক্তারা অবিলম্বে গ্রেপ্তারকৃত প্রতিনিধিদের নিঃশর্ত মুক্তি এবং তাদের ওপর চলা সব ধরনের হয়রানি বন্ধের দাবি জানান। একইসঙ্গে তারা ঔষধ কোম্পানির প্রতিনিধিদের জন্য কর্মক্ষেত্রে নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
দাবি পূরণ না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে মানববন্ধনটি শেষ হয়।
মার্চ ২৪, ২০২৬
নভেম্বর ১৩, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১০ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১০ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।