এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে আত্মঘাতী ড্রোন হামলার ঘটনা ঘটেছে। শনিবার সকালে প্রিমা অয়েল ট্যাংকার নামক জাহাজটিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ মার্চ আইআরজিসি’র জনসংযোগ দপ্তর থেকে এক বিবৃতিতে এই হামলার বিষয়টি নিশ্চিত করা হয়।
বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালিতে বিরাজমান অনিরাপদ পরিস্থিতি সম্পর্কে আইআরজিসি নৌবাহিনীর পক্ষ থেকে বারবার সতর্কতা জারি করা হয়েছিল। কিন্তু ট্যাংকারটি সেই নির্দেশ উপেক্ষা করে চলাচল করছিল। আর এই সতর্কবার্তা অমান্য করার কারণেই ড্রোন দিয়ে জাহাজটিতে আঘাত হানা হয়।
আইআরজিসি আরও দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের প্রতিবাদে টানা অষ্টম দিনের মতো এই কৌশলগত জলপথটি তাদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ইরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, যে দেশগুলোকে তারা শত্রু রাষ্ট্র হিসেবে বিবেচনা করে, তাদের সঙ্গে সংশ্লিষ্ট কোনো তেলবাহী ট্যাংকার বা বাণিজ্যিক জাহাজকে এখন থেকে হরমুজ প্রণালি ব্যবহারের অনুমতি দেওয়া হবে না।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ তেল পরিবহনের পথ হওয়ায় এই ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
আগস্ট ৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ৩ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৩ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৩ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ৩ সেপ্টেম্বর, ২০২৬
রাজবাড়ী | ৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।