এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে যে, প্রতিবেশী দেশগুলো থেকে যদি ইরানের ওপর কোনো হামলা না হয়, তবে সেই দেশগুলোকে লক্ষ্য করে ইরান আর কোনো পাল্টা আক্রমণ চালাবে না। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে এ তথ্য জানিয়েছেন।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান স্পষ্ট করেন, কেবল তখনই কোনো প্রতিবেশী দেশকে লক্ষ্য করে পাল্টা আঘাত করা হবে, যদি সেই দেশের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনো প্রকার সামরিক হামলা চালানো হয়।
এদিকে, প্রতিবেশী আরব দেশগুলোতে সামরিক হামলার বাধ্যবাধকতা নিয়ে দুঃখ প্রকাশ করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে বলেন, 'প্রতিবেশী দেশগুলোর ওপর আমাদের হামলা চালাতে হচ্ছে বলে আমরা দুঃখিত। মূলত সেই দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকার কারণেই আমাদের এমন কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। আমাদের প্রতিবেশী কোনো রাষ্ট্রের প্রতি ইরানের কোনো শত্রুতা নেই।'
ইরানের শীর্ষ নীতিনির্ধারক পর্যায়ের এই সিদ্ধান্তটি দেশটির অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের বৈঠকে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। আঞ্চলিক অস্থিতিশীলতা নিরসনে এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বার্তা হিসেবেই ইরানের এই অবস্থানকে দেখা হচ্ছে।
জানু ১৮, ২০২৬
আগস্ট ৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ৩ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৩ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৩ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ৩ সেপ্টেম্বর, ২০২৬
রাজবাড়ী | ৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।