এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দীর্ঘদিন ধরে বেহাল দশায় থাকা বান্দরবানের আলীকদম–থানচি অভ্যন্তরীণ সড়কের ৩৩ কিলোমিটার অংশ এখন চলাচলের জন্য পুরোপুরি উপযোগী। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে মাত্র দুই মাসের সফল সংস্কার কাজ শেষে সড়কটিতে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।
দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দ থাকায় যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হতো স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের। জনদুর্ভোগ লাঘবে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের নির্দেশনায় ১৭ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন (১৭ ইসিবি) এই সংস্কার কার্যক্রম পরিচালনা করে। গত ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত নিরবচ্ছিন্ন কাজের মাধ্যমে ঝুঁকিপূর্ণ অংশগুলো মেরামত করা হয়।
শনিবার (৭ মার্চ) দুপুরে ১৭ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেছেন।
সরেজমিনে দেখা যায়, আলীকদম জিরো পয়েন্ট থেকে থানচি জিরো পয়েন্ট পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার সড়কের ক্ষতিগ্রস্ত স্থানগুলোতে কার্পেটিং ও সুরকি ফেলে মজবুত করা হয়েছে। এতে দুর্গম পাহাড়ি এই পথে যানবাহন চলাচলে ঝুঁকি অনেকটাই কমে এসেছে।
স্থানীয় জিপচালক লোকমান হাকিম জানান, সংস্কারের আগে সড়কের বড় বড় গর্তের কারণে গাড়ি চালানো ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখন রাস্তাটি মসৃণ হওয়ায় নির্বিঘ্নে গাড়ি চালানো যাচ্ছে।
কক্সবাজার থেকে ঘুরতে আসা বাইকার মো. আলমগীর হোসেন বলেন, "গত অক্টোবরে যখন এখানে এসেছিলাম, তখন ডিম পাহাড়সহ বিভিন্ন এলাকায় রাস্তা ভাঙাচোরা থাকায় বেশ ভোগান্তিতে পড়েছিলাম। কিন্তু এবার এসে পুরো সড়কটি অনেক বেশি নিরাপদ ও আরামদায়ক মনে হচ্ছে।"
স্থানীয়দের মতে, সড়কটি সংস্কারের ফলে যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি পর্যটন শিল্পে নতুন গতি আসবে। বিশেষ করে থানচি ও এর আশপাশের পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণপিপাসুদের যাতায়াত আরও বাড়বে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
ডিসেম্বর ১২, ২০২৪
মার্চ ১৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
আন্তর্জাতিক | ২১ জুলাই, ২০২৬
ফুটবল | ২১ জুলাই, ২০২৬
সাতক্ষীরা | ২১ জুলাই, ২০২৬
ভারত | ২১ জুলাই, ২০২৬
রাজনীতি | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।