এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচি উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি ভারতীয় তৈরি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড কার্তুজ ও একটি মোবাইল ফোনসহ কেএনএফ (কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট)-এর এক সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। এ সময় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তার এক সহযোগী পালিয়ে যায়।
শনিবার (৪ জুলাই) দুপুরে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী দিন-রাতব্যাপী অভিযান চালিয়ে থানচি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বম অধ্যুষিত থাংদয় বমপাড়ার একটি পরিত্যক্ত বাড়ি থেকে জওতোয়াং বম (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করে। তিনি একই ইউনিয়নের সেরকর বমপাড়ার বাসিন্দা লালসিয়াম বমের ছেলে।
অভিযানকালে জওতোয়াং বমের কাছ থেকে একটি ভারতীয় তৈরি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড কার্তুজ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাকে থানচি থানায় হস্তান্তর করা হলে পুলিশ আগ্নেয়াস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, ২০২০ ও ২০২৪ সালের ব্যাংক ডাকাতির ঘটনার পর সেনাবাহিনীর অভিযানে কেএনএফের অনেক সদস্য এলাকা ছেড়ে পালিয়ে যায়। তবে অল্পসংখ্যক সক্রিয় সদস্য দীর্ঘদিন ধরে দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থান করে নিজেদের কেএনএফ সদস্য পরিচয় দিয়ে পাহাড়ি গ্রাম, রিসোর্ট ও জুমঘর থেকে বিভিন্নভাবে চাঁদা আদায় করে আসছিল।
পুলিশ জানায়, গত ২৮ জুন রাঙামাটির বিলাইছড়ি উপজেলার সঙ্গে বান্দরবানের রুমা উপজেলার সীমান্তবর্তী এলাকায় কেএনএফ ও ইউপিডিএফ (মূল)-এর সশস্ত্র সদস্যরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। এর পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথভাবে ওই এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করে। অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সশস্ত্র সদস্যরা গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। পরে সশস্ত্র সদস্যরা পালিয়ে গেলেও নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত থাকে।
এই অভিযানের ধারাবাহিকতায় থাংদয় বমপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ জওতোয়াং বমকে আটক করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা থানচি থানার সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মো. মশিউর রহমান জানান, ৪ জুলাই আগ্নেয়াস্ত্র আইনে থানচি থানায় মামলা নং-১ দায়ের করা হয়েছে এবং মামলার তদন্ত চলমান রয়েছে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, "আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।"
ফেব্রু ২৮, ২০২৬
নভেম্বর ২১, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৯ আগস্ট, ২০২৬
রাজবাড়ী | ১৯ আগস্ট, ২০২৬
ঢালিউড | ১৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।