এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচি উপজেলায় বিষধর সবুজ বোড়া (গ্রিন পিট ভাইপার) সাপের ছোবলে মইলাং ম্রো (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। হাসপাতালে না নিয়ে অবৈজ্ঞানিক পদ্ধতিতে বিষ নামানোর চেষ্টা করায় সঠিক চিকিৎসার অভাবে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাইয়াং পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মইলাং ম্রো ওই পাড়ার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে মইলাং ম্রো পাহাড়ে নিজের বরই বাগানে কাজ করছিলেন। এ সময় একটি বিষধর সবুজ বোড়া সাপ তাঁর গলায় ছোবল দেয়। সাপের কামড়ের পর স্বজন ও স্থানীয়রা তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না নিয়ে স্থানীয় ‘শান্তিরাজ খ্রিস্টীয় মিশনে’ নিয়ে যান। সেখানে প্রচলিত পদ্ধতিতে পাথর বসিয়ে শরীর থেকে বিষ নামানোর চেষ্টা করা হয়। কিন্তু এতে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং একপর্যায়ে তাঁর মৃত্যু হয়।
সাইয়াং পাড়ার গ্রামপ্রধান (কারবারি) ছাংয়ান ম্রো জানান, বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে প্রয়াত মইলাং ম্রোর শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এদিকে বর্ষা মৌসুমে পাহাড়ি এলাকায় বিষাক্ত সবুজ বোড়াসহ বিভিন্ন সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে থানচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, “শান্তিরাজ মিশনে যাওয়ার পথেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অবস্থিত। বর্তমানে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন আবাসিক চিকিৎসক রয়েছেন এবং সাপের কামড়ের পর্যাপ্ত প্রতিষেধক (অ্যান্টিভেনম) মজুত আছে। রোগীকে হাসপাতালে না এনে কুসংস্কারবশত অপচিকিৎসার আশ্রয় নেওয়ার কারণেই যথাসময়ে চিকিৎসা মেলেনি। মূলত অসচেতনতার কারণেই এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা ঘটেছে।”
মে ২৬, ২০২৫
মার্চ ২০, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
জাতীয় | ৬ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ৬ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৬ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৬ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।