এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
অভিনয়ের চেনা গণ্ডি পেরিয়ে করপোরেট দুনিয়ায় জীবনের নতুন এক অধ্যায় শুরু করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ‘এবি ব্যাংক’-এর ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) পদে দায়িত্ব পালন করছেন তিনি।
গত প্রায় তিন মাস ধরে নতুন এই পদে কাজ করলেও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে খবরটি আনুষ্ঠানিকভাবে শেয়ার করেন এই অভিনেত্রী।
ফেসবুকে এক পোস্টে নিজের অনুভূতির কথা জানিয়ে তমা লেখেন, “জীবনের একটা নতুন অধ্যায় আপনাদের সাথে শেয়ার করছি। তবে তার আগে বলে রাখি—অভিনয় আমার প্রথম ভালোবাসা ও ভালো লাগার জায়গা। এখানেই আমি আছি, থাকব এবং সামনে আরও কাজ করব ইনশাআল্লাহ।”
নতুন পেশা প্রসঙ্গে তিনি আরও জানান, অভিনয়ের বাইরে এবি ব্যাংকের ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগে যোগ দেওয়ার মাধ্যমে তাঁর জীবনে নতুন এক পরিচয় যুক্ত হয়েছে। এখন থেকে অভিনয়ের পাশাপাশি নতুন এই দায়িত্বও অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করে যাবেন। ব্যাংকের চমৎকার কাজের পরিবেশ, নতুন সহকর্মী ও অভিজ্ঞতা মিলিয়ে বর্তমান কর্মজীবন বেশ উপভোগ করছেন বলেও জানান তিনি।
তবে ব্যাংকিংয়ে যুক্ত হলেও অভিনয়কে বিদায় জানানোর কোনো পরিকল্পনা নেই তমার। এ প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, “অভিনয় আমার প্রথম ভালোবাসা। ব্যাংক কর্তৃপক্ষও আমার অভিনয়ের ব্যাপারে অত্যন্ত আন্তরিক। ফলে অভিনয় চালিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। যেহেতু আমি বেছে বেছে বছরে মাত্র এক-দুটি কাজ করি, তাই বাকি সময়টাতে নতুন কিছু শেখা এবং অভিজ্ঞতা অর্জনের দারুণ একটি সুযোগ হিসেবেই এই পেশাকে বেছে নিয়েছি।”
উল্লেখ্য, বড় পর্দায় আফরান নিশোর বিপরীতে ‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয় করে দারুণ প্রশংসা কুড়ান তমা মির্জা। এছাড়া ওটিটি প্ল্যাটফর্মে তাঁর অভিনীত ‘জানোয়ার’, ‘খাঁচার ভিতর অচিন পাখি’ এবং ‘ফ্রাইডে’ কনটেন্টগুলো দর্শকের মাঝে তুমুল জনপ্রিয়তা পায়।
খুব শিগগিরই নির্মাতা ভিকি জাহেদের পরিচালনায় নতুন সিনেমা ‘খলনায়ক’-এর শুটিং শুরু করতে যাচ্ছেন তমা মির্জা। এই সিনেমাতেও তাঁর বিপরীতে দেখা যাবে আফরান নিশোকে।
জুন ২৪, ২০২৬
জুন ১৪, ২০২৪
জুলাই ৩০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৩ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৩ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।