এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীতে জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৩০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
বুধবার (১৯ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন। এর আগে মঙ্গলবার দিনভর জেলার বিভিন্ন উপজেলায় একযোগে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদক নির্মূলের লক্ষ্যে জেলার বিভিন্ন থানা এলাকায় মোট ২৬টি পৃথক অভিযান চালানো হয়। এসব অভিযানে নিয়মিত মামলায় ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ এবং তাঁদের হেফাজত থেকে ৮৫ পিস ইয়াবা ও ১৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৩টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে মাদক সেবন ও কেনাবেচায় জড়িত থাকার দায়ে আরও ২৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দেওয়া হয়। সব মিলিয়ে মোট ২৭ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। মাদক কারবার, সরবরাহ, পরিবহন কিংবা সেবনের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। একটি মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশের এই সাঁড়াশি অভিযান নিয়মিত চলমান থাকবে।
জানু ২, ২০২৬
এপ্রিল ১৭, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
আইন আদালত | ৬ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৬ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৬ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৬ অক্টোবর, ২০২৬
রাজধানী | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।