মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

অনলাইন ডেস্কঃ
১৫ অক্টোবর, ২০২৬ ৩:১১ পিএম
শেয়ার করুন:
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

পবিত্র মক্কার একটি মসজিদে ‘অনৈতিক কাজ’ এবং পবিত্রতা ও মর্যাদা লঙ্ঘনের অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন— নজরুল ইসলাম আবদুল বশির ও সিতি আক্তার। 

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে দেশটির সংবাদমাধ্যম *আজেল নিউজ* জানায়, বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

বিবৃতি অনুযায়ী, মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে দেশটির নিরাপত্তা বাহিনী তাঁদের আটক করে। পরবর্তী সময়ে তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে আদালতে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাঁদের মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় দেন। রায়ে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট সময় ও পবিত্র স্থানের মর্যাদা গুরুতরভাবে লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে এ দণ্ড দেওয়া হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পর নির্ধারিত প্রক্রিয়ায় তা কার্যকর করা হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, পবিত্র স্থান ও মসজিদগুলোর নিরাপত্তা ও মর্যাদা রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ইসলামি অনুশাসন বাস্তবায়নে সৌদি সরকার সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো পবিত্র স্থানের অবমাননা কিংবা সেখানে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও এমন কঠোর আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে বলে বিবৃতিতে সতর্ক করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।