এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালানো হয়েছে। একই সঙ্গে দেশটির দুটি বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ কয়েকটি তেল স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর বরাতে এ তথ্য জানা গেছে।
সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত করা যায়নি। সংস্থাটির মতে, দেশটির বেসামরিক বিমান চলাচল কেন্দ্রগুলোকে লক্ষ্য করে ধারাবাহিক হামলার অংশ হিসেবেই এই আক্রমণ চালানো হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, পূর্বাঞ্চলীয় প্রদেশে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ড্রোন শনাক্ত করে তা সফলভাবে ধ্বংস করেছে।
এর আগে রোববার (১১ অক্টোবর) দিনের প্রথমভাগে রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আরেকটি হামলার কথা জানায় জিএসিএ। ওই হামলায় কয়েকজন আহত হয়েছেন বলে জানানো হলেও তাদের বিস্তারিত পরিচয় বা আঘাতের মাত্রা প্রকাশ করা হয়নি।
অন্যদিকে এক টেলিভিশন বার্তায় ইয়েমেনের হুতি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেন। তার দাবি, তাদের ছোড়া অস্ত্র নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং সেখানে বিমান চলাচল ব্যাহত হয়েছে।
হুতি মুখপাত্র আরও দাবি করেন, রিয়াদের কিং খালিদ বিমানবন্দর ছাড়াও সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর পূর্বাঞ্চলীয় প্রদেশের ‘শেডগাম’ গ্যাস প্ল্যান্ট এবং ‘তানাজিব’ তেল স্থাপনায় হামলা চালানো হয়েছে। ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলার জবাবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে জানিয়ে তিনি ভবিষ্যতে সৌদিতে আরও বড় ধরনের হামলার হুঁশিয়ারি দেন।
মার্চ ১০, ২০২৬
অক্টোবর ১১, ২০২৬
আগস্ট ৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১২ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১২ অক্টোবর, ২০২৬
মধ্যপ্রাচ্য | ১২ অক্টোবর, ২০২৬
রাজধানী | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।