এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৪ জন বাংলাদেশি, যাদের মধ্যে ১৩ জন ওমরাহ যাত্রী এবং ১১ জন প্রবাসী শ্রমিক। হামলায় বাংলাদেশিসহ মোট ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস।
দূতাবাস সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত আনুমানিক সোয়া ৩টার দিকে বিমানবন্দরের টার্মিনাল-৩-এ একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হতাহত বাংলাদেশিদের প্রায় সবাই বিমানবন্দরটিতে ট্রানজিটে অবস্থান করে জেদ্দায় যাওয়ার অপেক্ষায় ছিলেন।
আহতদের চিকিৎসার সার্বিক পরিস্থিতি
আহত বাংলাদেশিদের দ্রুত উদ্ধার করে রিয়াদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দূতাবাস প্রতিনিধিদল তাদের চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক তদারকি করছে।
আইসিইউতে চিকিৎসাধীন: কিং আব্দুল্লাহ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন তিন বাংলাদেশি—হাফেজ হাসান (ঢাকা), কাজী নুরুল্লাহ (ব্রাহ্মণবাড়িয়া) এবং প্রবাসী কর্মী মো. ওমর ফারুক। দূতাবাস প্রতিনিধিদল তাঁদের সঙ্গে দেখা করেছে এবং বর্তমানে তাঁদের অবস্থা স্থিতিশীল।
অন্যান্য হাসপাতালে চিকিৎসাধীন:
ন্যাশনাল গার্ড হাসপাতালে চিকিৎসাধীন নওগাঁর সাফকাত রহমানের অবস্থা গুরুতর এবং তিনি অচেতন অবস্থায় রয়েছেন। একই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন কুমিল্লার মো. দাউদুল ইসলাম।
প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ হাসপাতালে ৫ জন কর্মী চিকিৎসাধীন—সালমা আক্তার, মো. শাহাদাত হোসেন, মোশাহিদ আহমেদ সৈকত, জাহিদ আহমেদ এবং সোহবে সাদেক মো. শাহজাহান সরকার।
রিয়াদ মেডিক্যাল হাসপাতালে ঢাকার মো. সাইমুল ইসলাম সৌরভ ও আবুল মনসুর মো. রিয়াজ উদ্দীন।
কিং খালেদ মেডিক্যাল সিটিতে ইসমাইল হোসাইন, মো. মিসবাহ উদ্দিন হীরক ও মো. রায়হানুল ইসলাম।
সুলাইমান আলহাবিব হাসপাতালের তাখাসসুসি শাখায় আরমান হোসেনসহ তিন বাংলাদেশি কর্মী এবং আলসাহাফা শাখায় উমায়ের ও আব্দুল্লাহ কামিল।
এ ছাড়া এজতাহ সনদ হাসপাতালে মো. আসাদুল ইসলাম ও মো. জামাল; কিংডম হাসপাতালে মো. রফিক মিয়া; প্রিন্স সুলতান মিলিটারি হাসপাতালে মো. আব্দুল্লাহ এবং সুলাইমান ফকিহ হাসপাতালে নাজমা আক্তার চিকিৎসাধীন রয়েছেন।
আটকে পড়া যাত্রীদের সহায়তায় দূতাবাসের উদ্যোগ
হামলার ঘটনায় ফ্লাইট চলাচল বিঘ্নিত হওয়ায় রিয়াদ বিমানবন্দরে বিভিন্ন রুটের প্রায় ৫০০ বাংলাদেশি যাত্রী আটকা পড়েন। তাঁদের সহায়তায় দূতাবাস বেশ কিছু জরুরি পদক্ষেপ নিয়েছে:
১. আবাসন ও খাদ্য সহায়তা: বিভিন্ন এয়ারলাইন্সের ট্রানজিটে থাকা প্রায় ১০০ যাত্রীকে ম্যারিয়ট ও রেডিসন হোটেল এবং প্রিন্সেস নূরা বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিতে সাময়িক আবাসন ও খাবারের ব্যবস্থা করা হয়েছে।
২. ওমরাহ যাত্রীদের জেদ্দায় প্রেরণ: বাংলাদেশ থেকে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে আসা এবং ইহরাম পরিহিত অবস্থায় আটকে পড়া ৬৭ জন যাত্রীকে বিশেষ বাসের মাধ্যমে রিয়াদ থেকে নিরাপদে জেদ্দায় পাঠানো হয়েছে।
৩. বিকল্প পথে দেশে ফেরত: রিয়াদ-ঢাকাগামী বাতিল হওয়া সৌদিয়া এয়ারলাইনসের (এসভি-৮০৪) ফ্লাইটের প্রায় ৪০০ যাত্রীকে দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
৪. স্থলবন্দরে সহায়তা: এ ছাড়া রিয়াদ থেকে বাহরাইনগামী দুই বাংলাদেশি কর্মীকে আলখোবার স্থলসীমান্ত দিয়ে বাহরাইনে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।
সেপ্টেম্বর ৮, ২০২৬
অক্টোবর ১২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১২ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১২ অক্টোবর, ২০২৬
মধ্যপ্রাচ্য | ১২ অক্টোবর, ২০২৬
রাজধানী | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।