এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, আনন্দমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছে পিরোজপুর জেলা বিএনপি।
রবিবার (১১ অক্টোবর) বিকেল ৩টায় শহরের জেলা বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ আবহমানকাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে এ দেশের প্রতিটি নাগরিকের নিজ নিজ ধর্মীয় উৎসব স্বাধীন, নিরাপদ ও নির্বিঘ্নে পালনের সাংবিধানিক অধিকার রয়েছে। একে অপরের পাশে দাঁড়ানো ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মধ্য দিয়েই সমাজে শান্তি ও সম্প্রীতি সুদৃঢ় করা সম্ভব।
বিএনপি নেতৃবৃন্দ আরও বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। এই উৎসবকে ঘিরে কোনো ধরনের বিভেদ বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। বরং পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে। যেকোনো প্রয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক এলিজা জামান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন হাওলাদার, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি, সদস্য সচিব তৌহিদুল ইসলাম তৌহিদ এবং কৃষক দলের সভাপতি নাছির আহমেদ বাচ্চুসহ জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধিরা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১২ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১২ অক্টোবর, ২০২৬
মধ্যপ্রাচ্য | ১২ অক্টোবর, ২০২৬
রাজধানী | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।