কাউখালীতে মা ইলিশ রক্ষায় কঁচা নদীতে অভিযান: সাড়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে কঁচা নদীতে বিশেষ অভিযান পরিচালনা কর

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
১২ অক্টোবর, ২০২৬ ১১:১০ এএম
শেয়ার করুন:
কাউখালীতে মা ইলিশ রক্ষায় কঁচা নদীতে অভিযান: সাড়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে কঁচা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর। রবিবার (১১ অক্টোবর) বিকেলে পরিচালিত এ অভিযানে নদী থেকে প্রায় সাড়ে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব জাল নদীর পাড়ে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমানের নেতৃত্বে কঁচা নদীর বিভিন্ন পয়েন্টে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। নদীপথে অভিযান চলাকালে নৌ-পুলিশের একটি দল সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে। 

মা ইলিশ রক্ষায় চলমান এ সমন্বিত অভিযানের অংশ হিসেবে গত দুই দিনে উপজেলার কঁচা নদী থেকে সর্বমোট ১৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ হাজার টাকা।

অভিযান শেষে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, “ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ এবং নির্বিঘ্নে ডিম ছাড়ার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কঁচা নদী কাউখালীর অন্যতম প্রধান ইলিশ প্রজনন ক্ষেত্র। এ সময়ে কোনো অসাধু জেলে যাতে নদীতে জাল ফেলতে না পারে, সে জন্য মৎস্য বিভাগ ও প্রশাসনের সার্বক্ষণিক নজরদারি ও নিয়মিত টহল অব্যাহত থাকবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।