এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের ইন্দুরকানীতে নিজ বাড়ির পুকুর থেকে সালমা বেগম (৪০) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) সকালে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। পরে মর্গে পাঠানো হয়।
সালমা বেগম উপজেলার চন্ডিপুর গ্রামের রুস্তুম আলী হাওলাদারের মেয়ে।
জানা গেছে, উপজেলার ৫ নম্বর চন্ডিপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের রুস্তুম আলী হাওলাদারের মেয়ে সালমা বেগম বাপের বাড়িতেই থাকতেন। সোমবার সকালে সালমার বোনের মেয়ে আফসানা বাড়ির উত্তর পাশে পুকুর পাড়ে গেলে তার খালা সালমাকে পুকুরে পড়া অবস্থায় দেখতে পায়। আফসানার ডাক চিৎকারে স্বজনরা ছুটে এসে তাকে পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। সালমার খিচুনি রোগ ছিল বলে তার পরিবার জানায়। তার একটি ছেলে ও একটি মেয়ে আছে। ছেলে তার বাপের সাথে ভারতে থাকে আর মেয়ে সাবিনা মায়ের সাথে নানা বাড়িতে থাকে।
ইন্দুরকানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, ‘সালমা বেগম নামে এক নারীর মৃত্যু সংবাদ পেয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সালমার খিচুনি রোগ ছিল বলে তার পরিবার দাবি করেছে।’
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।