এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর বদলিজনিত বিদায় সংবর্ধনা ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে এক ভাবগম্ভীর ও আবেগঘন পরিবেশে তাঁকে এই বিদায় জানানো হয়।
অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সর্বস্তরের কর্মকর্তা, সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের কর্মস্থল থেকে বিদায়লগ্নে সহকর্মী পুলিশ সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
স্মৃতিচারণমূলক বক্তব্যে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, “পিরোজপুর জেলায় কর্মকালীন সময়ে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন ও দুর্ধর্ষ আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি মামলার সঠিক তদন্তে সচেষ্ট ছিলাম। একই সাথে বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা এবং পুলিশ সদস্যদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে বিভিন্ন অবকাঠামো উন্নয়ন ও সংস্কারমূলক কাজ দ্রুত বাস্তবায়নের চেষ্টা করেছি।”
তিনি আরও বলেন, “অপরাধ দমনে আমরা যতটা কঠোর ছিলাম, সাধারণ নাগরিকের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে ঠিক ততটাই আন্তরিক ও মনোযোগী ছিলাম। নিয়মিত পুলিশিংয়ের পাশাপাশি বিভিন্ন জনবান্ধব কর্মসূচির মাধ্যমে জেলা পুলিশের সেবার মান বাড়ানোর প্রয়াস পেয়েছি। বিদায়বেলায় আপনাদের ভালোবাসায় আমি গভীরভাবে সিক্ত।” এ সময় দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য তিনি পুলিশ বাহিনীর সকল সদস্য এবং পিরোজপুরের সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত পুলিশ কর্মকর্তা ও সুধীজন বিদায়ী পুলিশ সুপারের পেশাগত দক্ষতা, ন্যায়পরায়ণতা ও মানবিক নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা তাঁর ভবিষ্যৎ কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বরিশাল | ৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৮ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।