শেষ ওভারের নাটকিয়তায় ইন্ডিয়াকে হারিয়ে বাংলাদেশের জয়

অনলাইন ডেস্কঃ
১২ অক্টোবর, ২০২৬ ১০:৫৮ এএম
শেয়ার করুন:
শেষ ওভারের নাটকিয়তায় ইন্ডিয়াকে হারিয়ে বাংলাদেশের জয়

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের এক শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারত চ্যাম্পিয়নসকে ৩ রানে হারিয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নস। শেষ ওভারের চরম নাটকীয়তায় ভরপুর এই ম্যাচে বল হাতে জয়ের মূল নায়ক ছিলেন এনামুল হক জুনিয়র। মাত্র ১২ রান দিয়ে ৪ উইকেট শিকার করে ভারতীয় ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন তিনি।

ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪১ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ চ্যাম্পিয়নস। ইনিংসের গোড়াপত্তনে নেমে ঝড় তোলেন রনি তালুকদার; মাত্র ২৫ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন তিনি। মিডল অর্ডারে আরাফাত সানি খেলেন ৩৮ বলে ৩৭ রানের দায়িত্বশীল এক ইনিংস। এ ছাড়া নাসির হোসেনের ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ ২৪ রান। ভারতের পক্ষে নিয়ন্ত্রিত বোলিংয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন পীযূষ চাওলা।

১৪২ রানের মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের তোপের মুখে পড়ে ভারত চ্যাম্পিয়নস। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়া ভারতকে ম্যাচে বাঁচিয়ে রাখার চেষ্টা করেন পবন নেগি, ইরফান পাঠান ও ঋষি ধাওয়ান। নেগি অপরাজিত ২৬ রান করেন এবং পাঠান ও ধাওয়ানের ব্যাট থেকে আসে ২৪ রান করে। 

তবে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণের সামনে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৮ রানেই থেমে যায় ভারতের ইনিংস। বল হাতে এনামুল হক জুনিয়র একাই তুলে নেন ৪টি উইকেট। তাকে দারুণ সঙ্গ দিয়ে আবু জায়েদ শিকার করেন ২টি উইকেট। বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে ভারতকে ৩ রানে থামিয়ে রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ চ্যাম্পিয়নস।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।